
বাইরে শীতল হাওয়া বইছে দেখ,
দেখ ঝড়ের পুর্বাভাস,
ভিতরটা যে বায়ুশূন্যই রয়ে গেল;
দেখছো না কেন, ভিতরটা যে মরুভুমিই থেকে গেল !
বৃষ্টির ছলে জলকাব্য দেখ,
দেখ জেগে উঠা নতুন প্রাণ,
ভিতরটা যে পুড়ে ছাই হয়ে গেল;
দেখছো না কেন, ভিতরটা যে খড়াতেই মারা গেল !
নতুন ভোরের সূর্যোদয় দেখ,
দেখ প্রভাতের শিশিরফেরী,
ভিতরটা যে অমাবস্যায় রয়ে গেল,
দেখছো না কেন, ভিতরটা যে তপ্ত রোদেই দগ্ধ হল !
আমার মুখের হাসিটাই শুধু দেখ,
দেখ আনন্দ প্রাণ,
ভিতরটা যে চাপা কান্নায় ভরে গেল;
শুনছো না কেন, কান্নাগুলো সরব করেই ঘুম পারালো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


