
চিঠি,
তুমি কেমন আছো, কোথায় আছো?
তোমার কথা সকলে ভুলতে বসেছে !
আমি যে ভুলিনি তা কিন্তু না;
আমিও তাদের ই দলে!
কি করবো বল, সমাজ আমাকে ভুলাতে শিখিয়েছে।
তুমি নিজ থেকে হেরে গেলে নাকি হারিয়ে গেলে জানি না !
তোমায় মনে করে ছেলে আর বাবাকে টাকা চেয়ে লেখে না,
মা তার সংসারের কথা বলে না,
তুমি বড্ড ধীর ছিলে !
ফোন এসে তোমার স্থানে বসেছে,
বিকাশ মিটিয়েছে টাকার প্রয়োজন,
তোমায় লাগবে কেন?
নতুন বধুটি এখন আর কাঁপা কাঁপা হাতে তোমায় লেখে না,
প্রেমিক তার আক্ষেপের কথা বলে না,
তোমার ভাষাতে !
ফেসবুক, ভাইবার, স্কাইপ আরো কত কি যে আছে তাদের !
শুধু তুমি নেই,
শুধু তোমার সেই ঘ্রাণ নেই,
প্রতীক্ষার মাঝে আজ শুধু প্রাণটাই নেই-
বাকি সব আছে, কালি, কলম, সমাজ,
আর আমরা!
চিঠি তুমি কেমন আছো??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


