
আমরা এতিম ৩ ভাই বোন- সাকিব,আনিকা,আনিশা।
দয়া করে আমার মা'কে মরনব্যাধি কান্সার এর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন।
আমার বাবা মারা গেছেন ৯ বছর আগে। এতিম তিন ভাই বোনের মধ্যে বড় আমি। বি-ইউ-বি-টি তে বি-বি-এ পড়তাম। মায়ের অসুস্থতার জন্যে লেখাপড়া বন্ধ। বড় বোনটি এস-এস-সি পরীক্ষার্থী। আর ছোট বোন-টি চতুর্থ শ্রেণিতে পড়ে। তিন জনের-ই লেখাপড়া বন্ধের উপক্রম। আমার অসুস্থ মা নিজেও এতিম। খুব ছোট থাকতে আমার মায়ের মা'ও মারা যান। আমার বাবা মারা যাওয়ার পরে মা খুব সংগ্রাম করে একেরপর এক চাকরী নিয়ে আমাদের সংসার চালাতো। এমতাবস্থায় মায়ের এপেন্ডিকস্ ক্যান্সার ধরা পড়েছে। দুই-দুই বার অপারেশন এর পরে মা'কে ক্যামো থেরাপি দেয়া হয়। এখন বর্তমানে মায়ের চিকিৎসা করার জন্যে অনেক অর্থের প্রয়োজন। যা এখন আমার একার পক্ষে সম্ভব নয় বিধায় আপনাদের সাহায্য প্রার্থনা করছি। ক্যান্সার আক্রান্ত আমার বিধবা ও এতিম মা এবং আমাদের এতিম তিন ভাই-বোন এর দিকে তাকিয়ে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আপনাদের কাছে চির-কৃতজ্ঞ থাকবো।
আর তাহলে হয়ত আমি এবং আমার ছোট দুই বোন আল্লাহ্র রহমতে আমার মা'কে আরো কিছুদিন কাছে পাবো।
যদি কেউ চান বিকাশ বা একাউন্ট এ সাহায্য দিতে পারেন।
নিচে বিকাশ এবং একাউন্ট নাম্বার দেয়া হল :-
Personal bkash
01843168006
Savings account number :-
Irin Jahan Chowdhury
0111440081873 Eastern Bank Limited, Choumuhani Branch
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



