somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরকের হাতছানি!!

০৯ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবির এই নিরীহ রোলার কোস্টারটির সবচেয়ে বড় বৈশিষ্ট হল, কাঠের তৈরী পৃথিবীর একমাত্র রোলার কোস্টার!! T-express নামের এই রোলার কোস্টারটির সর্বোচ্চ উচ্চতা (১৮৩ ফিট) থেকে এর ঢাল (Inclination) ৭৭ ডিগ্রী, যা কিনা ফ্রি ফলিং থেকে মাত্র ১৩ ডিগ্রী দূরে!!!! স্পীডও নেহায়েত কম না, প্রতি ঘণ্টায় ১০৪ কিমি। সবচেয়ে ঢালু এই রোলার কোস্টারটিতে চড়ে জান হাতে নিয়ে ফিরে প্রথম আলোর ব্লগে লিখতে পারাটা আসলেই একটা দারুণ অভিজ্ঞতা।

দক্ষিণ কোরিয়ার অসাধারণ একটি অ্যামিউজমেন্ট পার্ক 'Everland' এর অনন্য এক বৈশিষ্ট্য এই 'T-express'। আশেপাশে অনেক্ষণ ঘুরঘুর করে, শেষে সাহস নিয়ে দাঁড়িয়ে গেলাম লাইনে। বুকের মধ্যে বাজতে থাকা ড্রামটাকে শান্ত করতে পারছিলাম না কোনভাবে। শেষ মুহূর্তে আগের রোলার কোস্টারের ২জনের কান্না দেখে হাল ছেড়ে দিল কয়েকজন। নিরাপত্তার জন্য উঠার আগে সবার চশমা জমা দিয়ে দিতে হল। আমার চশমার পাওয়ার খুব বেশি, তাই ভাবছিলাম চশমা ছাড়া দেখব কি করে। পরে অবশ্য দরকার হয়নি, চোখ পুরোটা সময় বন্ধই ছিল!! রোলার কোস্টারটি ছাড়ার পর প্রথমেই ধীরে ধীরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে থাকে......যখন প্রায় উঠে গেল, নিচের দিকে তাকিয়ে মনে হল চিৎকার করে বলি, "খাইসেরে, আমি আর পারতাম না, আমারে নামাই দে"। কিন্তু ততক্ষনে অনেক দেরী হয়ে গেছে। তীব্র বেগে রোলার কোস্টারটি তখন নীচের দিকে নামছে আর এদিক ওদিক মোচড় খাচ্ছে। প্রচন্ড চাপে মাথাটা কোন ভাবেই উপড়ে তুলতে পারছিলাম না। প্রায় ৩মিনিটের আযাব শেষে যখন থামল, বুঝলাম বেচে থাকাটা কতই না সুখের!!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×