ওই আকাশ পানে চেয়ে দেখো, লক্ষ তারার মেলা !!
ঝিকমিকিয়ে হাসছে সবাই, খেলছে কত খেলা ।
তোমায় দুখী দেখলে ওরা, লুকায় মেঘের ভীড়ে,
কান্না হয়ে ঝরে পরে, তোমার শরীর জুড়ে ।
এ ধরণী চায়না ঝরুক, তোমার চোখের ধারা,
মেঘের হাটে চলছে সভা, আজি ঝরবে বারিধারা ।
তারারা সব আছে বসে, ফেলে সকল খেলা,
সব তারার ওই রাণীর যে আজ, কা্টছে না তো বেলা !!
মনটি তোমার খারাপ হলেই, সুর্য লুকায় লাজে,
শশী এসে মিটমিটিয়ে, মুচকি করে হাসে ।
মেঘের ভেলা রেগেমেগে, গর্জে উঠে বাজে,
ঝরাবে সে বারিধারা, ওই অশ্রুধারার আগে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


