ফেব্রুয়ারীর ১৪ তারিখ, দিনটি ভ্যালেন্টাইন
আমার মনের অবস্থাটা, পুরাই প্যালেস্টাইন(ফিলিস্তিন)।
চোখের সামনেই কাপল ঘুরে, ঈসরায়ীলিদের মত
বুকের ভিতর কান্দে যেন, আছে প্যালেস্টাইনি যত।
তারা পার্কে পার্কে ঘুইরা বেরায়, আর ঠান্ডা গরম খায়
আমার মনটা তখন যেন, বাদামের খোসা চিবাইতে চায়।
এদিন রিক্সায় বসে ভাইরা আমার, করবে মজার হিয়া
চান্স মত তাদের বাম হাতটা, রিক্সার পিছন(!) দিয়া।
চলবে রিক্সা হেলে দুলে, তখন নড়বে ভাইয়ার হাত
ইসসস!! সিনটা দেখে আমি মামা পুরাই কুপোকাত!!
আজ ২৩ বছরের শেষপ্রান্তে, দাঁড়িয়ে থেকে ভাবি
আম দূরে থাক আজো আমি, পাইনি আমের কোনো আটি।
ফালতু এসব ভ্যালেন্টাইন, সব বাইক্যা শালার কাপল
কেন ধরেনা ওই শালাদের জোরা কপালে ফাটল?
পরছো যারা এই লেখাটি, ভাবছো আমার কত শখ!!
ঠিক বলেছেন শিয়াল মামা, "আঙ্গুর ফল টক" !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


