somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন বিচার?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখালেখির অভ্যাস একসময় খুব ছিল। মাঝখানে ব্যাস্ততার কারণে নেশা নামক এই পেশাটি কোথায় উধাও হয়ে যায় আমিও নিজেও তা টের পাইনা। কিন্তু না লিখার একটি যন্ত্রণা আমায় তারা করে যখন ব্লগার আবীর চৌধুরীর(https://www.facebook.com/abir33) লিখা পড়ি তখন। গত ২রা ফেব্রুয়ারী চট্টগ্রাম শহরের ব্যাস্ততম এলাকা জি.ই.সি. এর মোড়ে বন্ধুদের সাথে আড্ডায় কথা প্রসঙ্গে বন্ধু ব্লগার আবীর চৌধুরী কে বলি, "এত যে লিখিস তোরা, লাভ কি হয়?" কথায় কথা বাড়ে, কিন্তু সমাধান আসে না। তখন আরেক বন্ধু শাহেদ বলে উঠে, "আরে ভাই, লিখে তো লিখতে দেনা, আর কেউ তো লাভের জন্য লিখে না, মনের শান্তির জন্য লিখে ওরা।" আজ সেই কথার সত্যতার গন্ধ পাচ্ছি আমার এই লিখার আগ্রহ দেখে। প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!) এর আতি মানবীয়(!) রায় দেখে সারাক্ষণ টিকে থাকলেও, এই রাতে আর না লিখে পারছিনা।

এখন আসি কথা প্রসঙ্গে। আমি খুব বড় মাপের রাজনীতিবিদ,বিশ্লেষক টাইপস এর কেউ না। তারপরেও লিখছি, কিছুটা বিশ্লেষকের মত করে।

আজ লিখছি প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!) এর রায় নিয়ে। খুবই সংক্ষেপে লিখার চেষ্টা করছি। এই পর্যন্ত আন্তর্জাতিক বিচার ট্রাইবুনাল দুই জন রাজাকার এর বিচার এর রায় দিল।
* বাচ্চু রাজাকার সাহেব(!)
* প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!)
প্রথমে বাচ্চু রাজাকার সাহেবকে নিয়ে বলি। ধরি, বাচ্চু রাজাকার সাহেব একজন সত্যিকারের রাজাকার। তিনি কিন্তু পলাতক। আসলে পলাতক নয়, আমাদের (অ)মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগীর(পি.এইচ.ডি.) সাহেব ব্যতীত বাকি সকলের কাছে পলাতক তিনি, এমন ভাবে পলাতক যে, (অ)মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগীর(পি.এইচ.ডি.) সাহেব ব্যতীত আর দ্বিতীয় কোন ব্যক্তির কাছে তার বর্তমান অবস্থান সম্বন্ধে কোন ধারণা নেই। ট্রাইবুনাল তাকে বীর বাহাদুরের মত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এর রায় দেন। মারহাবা... মারহাবা। কিন্তু আজ প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!) কে ট্রাইবুনাল কেন জানি অতি দয়াপরবশ হয়ে মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিল। এখন আসি কিছু প্রশ্নেঃ

* বাচ্চু রাজাকার সাহেবকে ট্রাইবুনাল মৃত্যুদন্ড দিতে পারলে কাদের মোল্লা রাজাকার সাহেব(!) কে কেন মৃত্যুদন্ড দিলনা? এক্ষেত্রে বহুশ্রবনীয় আন্তর্জাতিক ট্রাইবুনাল এর হাকিম কি আদালতে রায় ফিক্সিং করলেন না তো? নাকি তিনি নিজ মৃত্যুদন্ড এর ভয়ে তাকে মৃত্যুদন্ড দিলনা? নাকি তিনি আমাদের সেই ভাবসম্প্রসারণ (দন্ডিতের সাথে দন্ডদাতা............সেই বিচার)পড়ে এসে রায় দেন? নাকি তিনি কোন ক্ষমতাবান মহলের হাতের নাচের পুতুলের মত নাচ দেখালেন, যা পূর্ব পরিকল্পিত?? যা সাধারণ জনগণকে শুধু দেখানো??

* বাচ্চু রাজাকার সাহেবকে ট্রাইবুনাল মৃত্যুদন্ড দিতে পারলে কাদের মোল্লা রাজাকার সাহেব(!) কে কেন মৃত্যুদন্ড দিলনা? এক্ষেত্রে কেউ কি বলতে পারবেন,বহুশ্রবনীয় আন্তর্জাতিক ট্রাইবুনাল ও কি বলতে বা ব্যাখ্যা দিতে পারবেন যে, বাচ্চু রাজাকার সাহেব এর তুলনায় প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!) এর অপরাধ কোন অংশে কম বা অপরাধ এর মাপকাঠিতে তিনি কোন অপরাধ টি কম করেছেন যে তাকে মৃত্যুদন্ড দেয়া হলনা? এক্ষেত্রে সেই বহুশ্রবনীয় আন্তর্জাতিক ট্রাইবুনালকে কারণ দর্শাও নোটিশ দেয়াই যেতে পারে।

* এত এত রাজাকার থাকতে কেন বাচ্চু রাজাকার সাহেবকে প্রথম বলির পাঠা বানানো হল? কাদের মোল্লা রাজাকার সাহেব(!) কে দিয়েও তো বিচার কাজ শুরু করা যেতে পারত? কেন লোকদেখানো নাটক রচনা করা হছে? যে ব্যক্তির বর্তমান অবস্থানের ব্যাপারে বিন্দু মাত্র খবর নেই, আদৌ খবর হবে কিনা তার গ্যারান্টি(মন্ত্রী সাহেব ব্যাতীত) নাই, তাকে কেন প্রথমে বিচারের আওতায় এনে তপ্ত গ্রীষ্মের পর বর্ষার হটাৎ বৃষ্টির মত বাচ্চু রাজাকার সাহেবকে প্রথম বলির পাঠা বানানো হল? নাকি এক্ষেত্রেও সরকার কোন প্ল্যান করছে?

* আচ্ছা, আমাদের সরকারদলের কোন গেইম নয়তো এটা? আমার যে কারণে এটা মনে হচ্ছে, বাচ্চু রাজাকার সাহেব(!) কে দিয়ে বিচার শুরু করা, তার মৃত্যুদন্ড দেয়া, পরে কাদের মোল্লা রাজাকার(!) সাহেব এর বিচার ও তাকে সাধারণ যাবজ্জীবন কারাদন্ড দেওয়া!! অবাক করার মত!!

এখন আমি আমার শেশের চিন্তার একটু বিশ্লেষন করব। প্রথমত বলে রাখি আমি জামায়াত বা বি.এন.পি. এর সমর্থক নই। বিশ্ববিদ্যালয় থেকেই চরম পর্যায়ের ছাত্রলীগ করি ও এই কারণে হল বহিস্কার ও হই। কিন্তু নিজ সরকারদলের বিরুদ্ধে বলছি আসলে নিজের কাছে নিজে পরিস্কার হতে পারছিনা বলে ও বিবেকের তাড়নায়। এই সরকার এসেই প্রথম যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। তাই এই পদক্ষেপ বাহবা’র দাবিদার। কিন্তু তাদের শেষ সময়ে এসে তারা রায় দেয়া শুরু করল। তাও ভাল। কারণ এটা আমাদের বাঙ্গালীদের দাবি। কথা হল, এত এত রাজাকার থাকতে কেন এমন একজনের রায় দেয়া হল, যার বর্তমান অবস্থানের ব্যাপারে বিন্দু মাত্র কোন খবর নেই, আদৌ খবর হবে কিনা তারও কোন গ্যারান্টি নাই। আর তাকে কেন যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হল না, কারণ যদি তাকে এই শাস্তি দেওয়া হত, তাহলে অন্তত আমারা কিছুটা শান্তি পেতাম। আর, তাকে যেহেতু মৃত্যুদন্ড দেয়া হল, তাহলে কাদের মোল্লা সাহেব(!)কে কেন দেয়া হল না? এই রায় দেয়ার পর সরকার দল কি নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করে জনগনের সহমর্মিতা পেতে চাইছেনা তো? আর যদি এটা সরকার দলের প্ল্যানিং না হয়ে থাকে, তবে এটা নিশ্চিত যে, এই তথাকথিত আন্তর্জাতিক বিচার ট্রাইবুনাল নিরপেক্ষ নয় বা তারা ব্যক্তিগত ভাবে ৭১’এর যুদ্ধাপরাধীদের সুষ্ঠ বিচার চায় না।

এখন শুধু অপেক্ষার পালা, প্রখ্যাত কুখ্যাত জামায়াত নেতা শ্রী কাদের মোল্লা রাজাকার সাহেব(!) এর এই রায় এর বিরুদ্ধে সরকার দল কোন আপীল করে কিনা, বা তার এই রায় বলবৎ থাকে কিনা? এবং পরবর্তী রায় কি হয়।

অবশেষে যুদ্ধাপরাধীদের উচিৎ ও দৃষ্টান্তমুলক বিচার তীব্রকন্ঠে দাবি করছি।


ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই লিখাটি এতক্ষন পড়লেন।

আল্লাহ হাফিয।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×