somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভদ্রলোকদের প্রতি কয়েকটি প্রশ্ন ।

১৪ ই মে, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীজাতি মায়ের জাতি। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। তাই নারী জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন হল, যারা সর্বদা নারীদের উপর জুলুম ও অবিচার করে এসেছে এবং এখনো করছে। কখনো সভ্যতা ও নারী-মুক্তির নামে, আবার কখনো সন্ত্রাস দমনের নামে এই পরিমাণ জুলুম করছে যে, অতীতের সকল মূর্খতা ও বর্বরতা তার সামনে তুচ্ছ। তাদের কথামতোই কি নারী-অধিকার বাস্তবায়ন করতে হবে? কুরআন ও সুন্নাহ প্রদত্ত ন্যায্য অধিকার সম্পর্কে তাদের যে সন্দেহ-সংশয় তারা কি কখনো কুরআন ও সুন্নাহয় নারী-অধিকার সংক্রান্ত আয়াত ও হাদীসগুলো অধ্যয়ন করেছেন? তা না করেই কীভাবে তাদের নিশ্চিত বিশ্বাস হল যে,-নাউযুবিল্লাহ-ইসলামে নারীদের প্রতি ইনসাফ করা হয়নি?

আর কুরআন-হাদীসের চর্চায় যাঁরা জীবনপাত করছেন, জীবিকার অনেক পথই রুদ্ধ বা সংকীর্ণ জেনেও ধর্মশিক্ষা ও শিক্ষাদানের ত্যাগপূর্ণ পথকেই যাঁরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে বেছে নিয়েছেন তাঁদের জ্ঞান যে যথার্থ নয়, সে বিষয়েইবা কেমন করে নিশ্চিত হলেন? তাঁরা যে বিজাতীয় চিন্তা-চেতনার শিকার হয়ে ঘরের সবকিছুকে পর ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছেন তা কি তারা বুঝতে পারছেন?

সমাজ-ব্যবস্থা ও সামাজিক কাঠামো সম্পর্কে আপনি যে মতটি পোষণ করেন, কেউ তা সমর্থন না করলেই তাকে ধর্মব্যবসায়ী, ধর্মের অপব্যাখ্যাকারী নামে যে নির্বিবাদে আখ্যায়িত করে দেন এ অধিকারটি আপনি কোথায় পেলেন?

এ সম্পর্কে সবচেয়ে মৌলিক ও বড় প্রশ্নটি হল, আপনি যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে থাকেন তবে কুরআন-হাদীসের স্বীকৃত সামাজিক কাঠামোকে গায়ের জোরে নাকচ করে দেওয়ার তো কোনোই অধিকার আপনার নেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণের সাথে সাথে আপনি কুরআন-হাদীসের শিক্ষাকে সত্য বলে মেনে নিয়েছেন এবং কালিমায়ে শাহাদত উচ্চারণ করে যথারীতি তার ঘোষণাও দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত : কুরআন-হাদীস নারীকে যতটুকু হক বা অধিকার দিয়েছে আপনি একে যতই অপর্যাপ্ত মনে করেন, আপনার ব্যক্তিগত জীবনে কি এ অধিকারগুলো তাঁদেরকে দিয়েছেন?

আপনি কি আপনার স্ত্রীর মোহর যথারীতি আদায় করেছেন, নাকি শ্বশুরের নিকট থেকে বড় অংকের যৌতুক নিয়ে স্ত্রীকে বৈধ স্ত্রীর মর্যাদা দিয়েছেন?

আপনি কি আপনার ফুফু ও বোনদের ওয়ারিশসূত্রে প্রাপ্য হকগুলো, নগদ অর্থ, জমিজমা ও পৈত্রিক বাড়ির অংশ মূল্য বাবদ প্রাপ্য পাওনা কড়ায়-গন্ডায় আদায় করেছেন? আপনার ফুফুরা বা বোনেরা কি এ বিষয়ে আপনার পক্ষে সাফাই দিতে রাজি হবেন?

আপনি নারী হয়ে থাকলে আপনার ভাইদের ও স্বামীর নিকট থেকে কি এ হকগুলো বুঝে নিতে পেরেছেন?

কুরআনের অনুশাসন অনুযায়ী আপনার
স্বামী আপনার জীবনযাত্রার পূর্ণ ব্যয় বহনের যিম্মাদার। আপনি কি তা ভোগ করতে পারছেন, নাকি নিজে চাকুরি-বাকুরি করে নিজের ব্যয় নির্বাহ করেন? আপনার ব্যক্তি-জীবনেই যদি এগুলো আদায়ে সমর্থ না হন, জাতীয় জীবনে আপনি কী করে এগুলো প্রতিষ্ঠিত করবেন?
আমার মনে হয় আকেলমন্দের জন্য ইশারাই কাফী।

বিঃদ্রঃলেখাটি মাসিক আলকওসার থেকে গৃহিত
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×