somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ হোক সকল ধরনের নোংরামী মুক্ত :-& :-& :-& :-& ।

০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল লিখা শুরু করার আগে সম্মানিত মডারেটরের দৃষ্টি আর্কষন করিতেছি:
আমার মনে হয় আপনারা ও আমার সাথে সহমত পোষন করবেন এই ব্যাপর টা নিয়ে যে, ব্লগ হোক সকল ধরনের অশ্লীল বাক্যলাপ, অশ্লীল ছবি ও সর্বোপরি অশ্লীলতা মুক্ত।
.....................
আমি এই ব্লগের সকল ব্লগার কে অনেক শিক্ষিত, মার্জিত ও রুচিশীল হিসেবে মনে করি। ব্লগার ভাইদের যুক্তি তর্কের সহিত জ্ঞানর্গব লিখার জন্য শ্রদ্ধাবোধ টা আরো বেড়ে যায়। কিন্তু ইদানিং কিছু ব্লগার ভাই তাদের পোষ্টে অথবা পোষ্টের কিছু কমেন্টের বীপরিতে এমন কিছু কথা বলেন যে গুলো পড়ে খুবই আর্শ্চযনিত হয়ে পড়ি এবং ভাবি একটা পাবলিক প্লেসে উনারা কিভাবে এই ভাবে অশ্লীল কথা গুলো লিখতে পারেন।

এই ব্লগে অনেক ডাক্তার, ইন্জিনিয়ার, পি.এইচ.ডি হোল্ডার, বি.সি.এস ক্যাড়ার, গ্র্যাজুয়েট, সহ আমার মত কিছু অল্প শিক্ষিত ও আছে। আমি মনে করি যারা শুধু বড় বড় ডিগ্রি নিয়ে নিজেকে অনেক বেশী এড়ুকেটেড মনে করে, তারা সবাই একটা আত্নঅহমিকার মধ্যে আছে। আমার শিক্ষা যদি আমাকে কোন প্লেসে কি ভাবে কথা বলবো সেটা না শিখায়, শিক্ষা যদি আরেকজন কে শুধু কটাক্ষ করতে শেখায়, শিক্ষা যদি আরেকজন কে অপদস্ত করতে শেখায় তাহলে বড় বড় ডিগ্রি নিয়ে নিজেকে শিক্ষিত ভাবার কোন অর্থ দেখি না।

আমাদের ব্যবহার যদি রাস্তার অশিক্ষিত লোকদের থেকে ও খারাপ হয়ে থাকে তাহলে উনি অশিক্ষিত আর আমরা যারা শিক্ষিত দাবি করি তাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়।

ব্যাক্তির সাথে ব্যাক্তির মতের অমিল থাকতেই পারে। তাই বলে নিজের সাথে মতের অমিল এর জন্য অন্যজন কে গালিগালাজ করা, মন্দ কথা বলা কতটুকু সমীচীন সেটা আমার বোধগম্য নয়। এটা ব্লগার ভাইদের বিবেচনাধীন রইলো। অবাক লাগে তখনই যখন দেখি বাজে কমেন্ট ধারী এই ব্লগার রা অন্য আরেকটা পোষ্টে নিজেকে এমন সাধু ও মানবতাবাধী হিসেবে জাহির করতেছে, যেন উনি অপেক্ষা আর কেউ এই জগতে ভালো নেই।

তাই আসুন নিজেকে দু মুখো সাপের আচরন এর মতো ব্যবহার না করে যুক্তি তর্কের সহিত ব্লগিং করি। আর বর্জন করি নিজের অশ্লীলতাকে সেই সাথে বর্জন করি সেই সব অশ্লীল ব্লগার কে।
পরিশেষে আশা রাখি ব্লগ হবে নিজেকে সুস্থ ধারায় প্রকাশ করার অন্যতম মাধ্যম।
আল্লাহ সবার সঙ্গল করুক।



সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×