somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে মহান প্রভু আপনার মহিমা যতই দেখি ততই অবাক হই।

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ তায়ালা তার পবিত্র কালামে একাধিক বার বলেছেন "এই পবিত্র কালাম শরীফে চিন্তাশীলদের জন্য অনেক বিষয় রয়েছে, যাতে তারা তার সৃষ্টিকর্তার সৃষ্টিকর্ম নিয়ে চিন্তা করে।"

মহান মহানুভব আল্লাহ তায়লার এই বিশাল সৃষ্টিকর্মের মধ্যে কিছু সৃষ্টি আমাকে অনেক অবাক করে, কত বড় মহান সৃষ্টিশীল হলে, কত বড় মহান কারিগর হলে এতো সুন্দর সুন্দর কিন্তু জটিল সৃষ্টির্কম তিনি সম্পাদান করেছেন।

আল্লাহ তায়ালার সবকিছু সৃষ্টি অবাক করার মতো, তার মধ্যে কিছু সৃষ্টি আমাদের বিস্ময় সীমা কে ছাড়িয়ে যায়:
১. সারা পৃথীবিতে কোটি কোটি মানুষের বসবাস। কেমন হতো যদি এই কোটি কোটি মানুষের চেহারা একি রকম হতো। পৃথীবিতে কোন শিল্পীর পক্ষে কি সম্ভব একি হাত, পা, চোখ, কান,বুক, পিঠ- ঠিক রেখে শুধু মুখের আকৃতি পরির্বতন করে কোটি কোটি রকম চেহারা বানানো। অবশ্যই এটা কোন মানুষের পক্ষে সম্ভব না। আর এই কঠিন সৃষ্টিকর্ম টি আমার মহান আল্লাহ তায়ালা কতো সুন্দর ভাবেই না সম্পাদন করতেছেন।.....আল্লাহ সত্যিই মহান।
২. আবার এই কোটি কোটি মানুষের কোটি কোটি রকম গলার আওয়াজ। কারো সাথে কারো গলার আওয়াজের মিল নেই।একবার চিন্তা করে দেখুন কতো বিস্ময় কর এই আবিষ্কার।. ...........আল্লাহ -ই মহান।
৩. আল্লাহ তায়ালার এই দুনিয়াতে আরেক বিস্ময় জাগানিয়া সৃষ্টি হলো সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা। পৃথিবীতে প্রতিটি মানুষের আপনজন হলো তার মা। আর মায়ের কাছে ও তার সবচেয়ে আপনজন হলো তার সন্তান। যতই দুঃখ কষ্ট হোক না কেন সে তার সন্তান কে আগলে রাখার চেষ্টা করে।..........আল্লাহ সত্যিই মহান।
৪. রাত্রিবেলায় আমরা খোলা আসমানের নিচে বসে খোশ গল্প করি। একবারের জন্য ও কি আমরা চিন্তা করেছি, এতো বড় আসমান কোন ধরনের খুঁটি ব্যাতিত কিভাবে ঝুলে আছে। ........আর এটাই আমার মহান আল্লাহ তায়ালার মহিমা।
৫. আমরা সমুদ্রের কাছে যায় আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু এতো বিশাল বিশাল সমুদ্র যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৃষ্টিগোচর হয় না, কে বানালো এতো বিশাল সমুদ্র....?? সেটা আমরা কি এক বারের জন্য ও চিন্তা করেছি।........ অথচ আল্লাহ তায়ালা এইসব সৃষ্টিকর্মের মাঝে উনার মাহাত্ত দেখিয়ে দিয়েছেন।

সর্বোপরি মহান আল্লাহ তায়ালার সব কিছুই মানব মন্ডলীর জন্য অপার বিস্ময়। আল্লাহ তায়ালা পবিত্র কালাম শরীফে যর্থাথই বলেছেন.... পৃথিবীতে যত সমুদ্র আছে সেগুলোর পানি যদি কলম এর কালি হয় এবং এটা দিয়ে মহান আল্লাহ তায়ালার গুনগান লিখা শুরু করি তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অথচ মহান প্রভুর গুনগান শেষ হবে না। এবং ২য় বার ও যদি সমুদ্র গুলো ভরাট করে দেয়া হয়, তাও মহান পাকের প্রশংশা থেকেই যাবে।

তাই আসুন না ভাই আমরা মহান ক্ষমাশীল, পরম দয়ালুর কাছে আত্নসর্মপন করে, মহান প্রভুর নিকট ক্ষমাপ্রার্থনা এবং তারই শোকর গুজার করি।

আল্লাহ সবার মঙ্গল করুক।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×