গার্মেন্টস খাত বাংলাদেশের মোট রপ্তানী আয়ের প্রায় সিংহভাগের অংশীদার । যা বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখছে । বহুদিন থেকেই একটি সাধারণ অথচ দুঃখজনক জিনিস জেনে আসছি যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা যে পারিশ্রমিক পায় তা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় একেবারেই সামান্য । এটাকে একটা বৈষম্য বললে ভুল বলা হবে না । অনেকদিন থেকেই গার্মেন্টস শ্রমিকরা তাদের জীবন জীবিকা সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রয়োজনীয় বেতন নির্ধারন ও প্রদানের জন্য গার্মেন্টস মালিকদের প্রতি দাবী জানিয়ে আসছে । এ দাবী আদায়ের জন্য শ্রমিকরা কিছুদিন পরপর কিছু অনাকাংক্ষিত কাজ যেমন কারখানায় ধর্মঘট,ভাংচুর,রাস্তা অবরোধ,গাড়ি ভাংচুর ইত্যাদি করে আসছে । ফলে গার্মেন্টস খাতে এর ব্যাপক বিরুপ প্রভাব পড়ছে যা এদেশের রপ্তানী আয় নির্ভর অর্থনীতির জন্য বিরাট হুমকি । এ সংকট সমাধানকল্পে কিছুদিন ধরে সরকারকে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে । শ্রমিকদের ন্যুনতম বেতনের নতুন কাঠামো নির্ধারনে কমিটি গঠিত হয়েছে যার কাজ শ্রমিক পক্ষের দাবি ও মালিক পক্ষের সম্মতির উপর ভিত্তি করে একটি সুন্দর বেতন কাঠামো স্থির করা । অবশেষে এ কমিটি শ্রমিকদের ন্যুনতম বেতন নির্ধারণ কর ৩০০০ টাকা যেখানে শ্রমিকদের দাবি ছিল ৫০০০ টাকা । প্রথমদিকে শ্রমিকরা এটা মেনে নেয়নি । সর্বশেষ খবরে জানা যায়, অনেক আলাপ আলোচনার পর শ্রমিকরা এ কাঠামো মেনে নিয়েছে । এটা খুবই আশাব্যঞ্জক । আশাকরি সকল শ্রমিক তাদের কাজে যোগ দেবে । আরও আশাকরি মালিকপক্ষ এখন থেকে শ্রমিকদের স্বার্থ ও সুযোগ সুবিধা নিয়ে ভাববে যেন এরকম অনাকাংক্ষিত পরিস্থিথি আর তৈরি না হয় ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।