somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার নাস্তিকদের স্বশিক্ষিত গুরু আরজ আলী মাতব্বর! একটি পর্যালোচনা ৷

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরজ আলী মাতুব্বরের নাম হয়ত আপনারা সবাই
শুনেছেন। বাংলাদেশের নাস্তিকরা আরজ
আলী মাতুব্বর বলতে অজ্ঞান ! বাংলাদেশের
নাস্তিকরা আরজ আলী মাতুব্বর কে তাদের ঈশ্বর
মানে। আরজ আলী মাতুব্বর যা বলবে বাংলাদেশের
নাস্তিকরা তাই চোখ বুঝে মেনে নিবে। দারিদ্রতার
কারনে আরজ আলী মাতুব্বর
বেশী পড়াশুনা করতে পারেন নি। তবে আরজ
আলী মাতুব্বর একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন। বরিশাল
পাবলিক লাইব্রেরির প্রায় সকল বই উনি পড়ে ফেলেছিলেন।
পেশা হিসাবে আরজ আলী মাতুব্বর বেছে নিয়েছিলেন
জমি জরিপ বা আমিনের কাজ। “সত্যের সন্ধান” ও
“সৃষ্টি রহস্য” আরজ আলী মাতুব্বরের দুইটা বিখ্যাত বই।
আরজ আলী মাতুব্বর উনার “সত্যের সন্ধান” নামক
বইতে মুসলমানদের আখিরাত বা পরকালীন বিশ্বাস
এবং হাশর মিযান পুলসিরাত এই
ঘটনাগুলিকে একটা আজগুবি বিশ্বাস বলে অভিহিত
করেছেন। আর আরজ আলী মাতুব্বরের এই কথার সূত্র
ধরেই বাংলার আবাল নাস্তিকরা বলা শুরু
করেছে যে আখিরাত বলতে নাকি কিছু নেই।
আচ্ছা আমরা এখন একটু
চিন্তা করে দেখি তো মুসলমানদের আখিরাত বিশ্বাস
কি আসলেই একটা আজগুবি বিশ্বাস ? হযরত আদম
আলাইহিস সাল্লাম থেকে শুরু করে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এই
পৃথিবীতে অনেক নবী রাসুল এসেছিলেন এটা সত্য। হযরত
ঈসা আলাইহিস সাল্লাম, হযরত মূসা আলাইহিস
সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম
উনারা যে এই পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীর মানুষের
মাঝে দ্বীন ইসলাম প্রচার করেছেন এর হাজার
হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এমনকি সকল
নবী রাসূলের কবর ও চিহ্নিত করা আছে।
অর্থ্যাৎ Archaeology বা প্রত্নতাত্ত্বিক
মতে এবং Anthropology বা নৃতত্ত্বমতে এই
পৃথিবীতে হাজার হাজার নবী রাসূল রা এসেছিলেন
এই ব্যাপারে সকল ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও
নৃতাত্ত্বিকরাও একমত। আচ্ছা সকল নবী রাসূল
রা কি একই সময় এসেছিল ? না হাতে গোনা কয়েকজন
নবী রাসুল ছাড়া আর সকল নবী রাসুলদের আসার সময়
ভিন্ন ভিন্ন ছিল। এক এক নবী এক এক জাতির
কাছে এসেছিলেন। নবী রাসূলরা যেই
জাতিগুলি কাছে এসেছিলেন সেই জাতিগুলির ভাষা,
জীবন যাত্রা ও পৃথিবীতে অবস্থানের সময়
পুরাপুরি ভিন্ন ছিল। শুধু তাই নয় বেশীর ভাগ
ক্ষেত্রে নবী রাসুলরা যেই জাতিগুলির কাছে এসেছিল
সেই জাতিগুলির মাঝে কোন পারস্পরিক কোন যোগাযোগও
ছিল না। আর যোগাযোগ থাকবেই বা কীভাবে এক এক
নবী রাসুল রা এসেছিলেন এক এক সময়ে। যেমন হযরত নূহ
আলাইহিস সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস
সাল্লামের অনেক পূর্বে এসেছিলেন। আবার হযরত
মূসা আলাইহিস সাল্লাম হযরত ঈসা আলাইহিস
সাল্লামের অনেক অনেক পূর্বে এসেছিলেন।
কিন্তু সকল নবী রাসূলদেরর মূল কথাই ছিল তাওহীদ
রিসালত ও আখিরাত। নবী রাসূল রা কি শুধু মাত্র
লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিছেন ? না সকল
নবী রাসূলরাই একটা ইসলামী জীবন ব্যবস্থার
দাওয়াত দিছেন। একমাত্র আদম আলিহিস সাল্লাম ও
হযরত সুলায়মান আলাইহিস সাল্লাম ছাড়া আর সকল
নবী রাসূল রা ঐ সময়কার জালেম শাসকের
বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস
সাল্লাম ইহুদীদের সুদ প্রথার বিরুদ্ধে, হযরত
মুসা আলাইহিস সাল্লাম ফেরাঊনের বিরুদ্ধে, হযরত
দাঊদ আলাইহিস সাল্লাম তালুতের বিরুদ্ধে সংগ্রাম
করেছেন। এই সকল নবী রাসূলরা কিন্তু নব্যুয়ত পাওয়ার
আগেও তাদের সমাজে একজন ভাল মানুষ হিসাবেই
পরিচিত ছিলেন। নবী হওয়ার আগেই উনাদের মাঝে কোন
লোভ লালসা ছিল না এবং নবী হওয়ার পরেও
উনারা কাফেরদের অত্যাচারের কারনে দ্বীন
ইসলামের প্রচার থেকে এক চুলও সরে যান নি।
এমনকি অনেক নবী রাসূলকে কাফের রা হত্যাও
করে ফেলেছিল। তাইলে সকল নবী রাসুলদের
পক্ষে কি মিথ্যা কথা বলা সম্ভব ? আর সকল
নবী রাসুলরা একই ইসলামী জীবন ব্যবস্থার
কথা তাঁরা কার কাছ থেকেই বা শিখল ? এ
থেকে বুঝা যায় এক ঐশী বাণী বা ওহী উনাদের
কাছে এসেছিল আল্লাহ সুবহানাতায়ালার তরফ
থেকে যার জন্য সময়, ভাষা,
জীবনযাত্রা আলাদা হলেও সকল নবী রাসুলদের মূল
কথাই ছিল আল্লাহ সুবহানাতায়ালা ছাড়া আর কোন
ইলাহ নাই, আখিরাত সত্য। আর প্রায় প্রত্যেক ধর্ম
গ্রন্থের কিতাব তা যত বিকৃতই হোক না কেন যেমন
খ্রিষ্টানদের বাইবেল, ইহুদীদের তালমুদ, হিন্দুদের ধর্ম
গ্রন্থ বেদ সকল ধর্মগ্রন্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের আগমন সম্পর্কিত
ভবিষ্যৎবাণী গুলি উল্লেখ করা আছে। আর
বার্ণাবাসের বাইবেল টা একটু উল্টাইলেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
আগমন সম্পর্কিত ভবিষ্যৎবাণী গুলি খুব সহজেই চোখে পড়ে।
ডাক্তার জাকির নায়েকের Similarities Between isLam
and Hinduism এই Lecture টা শুনলে স্পষ্টই বুঝা যায়
যে হিন্দুদের ধর্ম গ্রন্থ বেদে সহস্র হাজার বার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
যে এই পৃথিবীতে আসবেন তা আগে থেকেই বলা হয়েছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
যে তাওহীদ রিসালত ও আখিরাতের দাওয়াত দিয়েছেন
ঠিক তেমনি হযরত ঈসা আলাইহিস সাল্লাম, হযরত
মুসা আলাইহিস সাল্লাম, হযরত ইবরাহিম আলাইহিস
সাল্লাম এরকম সকল নবী রাসূল রা একই
কথা বলেছেন। এই তাওহীদ রিসালত আখিরাতের
কথা এই পৃথিবীতে মানব জাতির আগমনের পর থেকে শুরু
করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলরাই
বলে গিয়েছেন। জ্বলজ্যান্ত ইতিহাস এর সাক্ষী।
তাইলে এখন কোন যুক্তিতে আপনি সকল নবী রাসূলদের
কথা অস্বীকার করবেন? এখন আপনি যদি বলেন
যে আখিরাত বলতে কিছু নাই তাইলে আপনি এই
পৃথিবীতে আসা সকল নবী রাসুলের
কথা টা কে অস্বীকার করলেন। আপনি একটু
ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো ১ লাখ ২৪
হাজার বা ২ লাখ ২৪ হাজার নবী রাসূলরা এই
পৃথিবীতে এসেছিলেন যারা সবাই এই মানব
জাতিকে তাওহীদ রিসালত ও আখিরাতের দাওয়াত
দিয়েছেন তাইলে এতগুলি নবী রাসুলের
কথা কি মিথ্যা হতে পারে ? আর ইসলামই কিন্তু এই
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কারন এই পৃথিবীর প্রথম
মানব হযরত আদম আলাইহিস সাল্লাম থেকেই দ্বীন
ইসলামের সূচনা। আর আল কোরআনেই কিন্তু
বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সাল্লাম, হযরত
মুসা আলাইহিস সাল্লাম উনারা সবই মুসলমান ছিলেন
এবং উনারা সবাই দ্বীন ইসলামের কথাই বলেছেন। আর
একমাত্র দ্বীন ইসলাম ছাড়া আর সকল ধর্মেই কিন্তু
আল্লাহ সুবহানাতায়ালার সাথে শিরক
বা অংশীবাদ করা হয়েছে। যেমন খ্রিষ্টানরা হযরত
ঈসা আলাইহিস সাল্লাম কে আল্লাহ্র পুত্র
বানিয়ে নিয়েছে নাউযুবিল্লাহ আর ইহুদীরা হযরত
উযাইর আলাইহিস সাল্লাম কে আল্লাহ্র পুত্র
বানিয়ে নিয়েছে নাউযুবিল্লাহ। আর হিন্দুধর্মের
কথা তো বাদই দিলাম। তাই আজকে যারা মূর্খ আরজ
আলী মাতুব্বরের কথায় আখিরাত কে অস্বীকার করছেন
তারা কি বুদ্ধিমান নাকি যারা ১ লাখ ২৪ হাজার
বা ২ লাখ ২৪ হাজার নবী রাসূলদের
কথা দ্বারা আখিরাতের উপর বিশ্বাস আনছেন
তারা বুদ্ধিমান ? অবশ্যই মুসলমানরাই
হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান জাতি যারা হাজার হাজার
নবী রাসুলদের কথা মত আখিরাতের উপর ঈমান এনেছে।
এই আরজ আলী মাতুব্বর করে করে অনেক মুসলমান ঘরের
ছেলে নাস্তিক হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×