somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

UM Renegade Sport ফুল রিভিউ

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিন্নধর্মী বাইক নিয়ে আমার আজকের রিভিউটি UM Renegade Sport এর উপর। বাইকটি মূলত চরম এক্সেপশনাল মডেলের একটা বাইক যেটটা বাংলাদেশের রোডে খুবই কম দেখা গেছে। এমন মানুষ খুব কমই আছেন যারা এই বাইকটিকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছেন। তবে বাইকটি একটা ইউনিক লুকের এবং মিডিয়াম কনফিগারেশনের ১৪০ সিসির বাইক। বাইকটি অনেকে দেখে পুরাতন মডেলের বাইক বলে মনেও করতে পারেন। কারণ বাইকটির মডেল অনেকটা সেই রকম।



তো চলুন, এক নজরে দেখে নেওয়া যাক UM Renegade Sport এর কনফিগারেশন।

টেকনিক্যাল স্পেসিফিকেশন :



Bike Name UM Renegade Sport
Brand UM
Bike Category Cruisers

Engine
Type 1 Cylinder, 4 Stroke
Displacement (cc) 137.8 cc
Max Power 10.97 hp @ 7900 rpm
Max Torque 10.53 nm @ 5600 rpm
Carburettor PZ26
Compression Ratio 10:1
Cooling Air Cooling
Starting Method Electric & Kick
Ignition Type CDI
Oil Grade 10W40
Gears 5-speed
Body
Dimension (LxWxH) 1280 x 1975 x 730 mm
Seat Height 756
Wheel Base (mm) 1350mm
Fuel Tank Capacity (L) 10L
Kerb Weight (KG) 110
Max load (KG) 175kg
Suspension Front Hydraulic Telescopic
Suspension Rear Hydraulic With Spring
Brake Front Disc
Brake Rear Drum
Wheel Front Alloy
Wheel Rear Alloy
Tyre Front 2.75-18, Tubeless Tire
Tyre Rear 110/90-16, Tubeless Tire
Electrical
Battery 12V
Extra Features
Others
Price/Availability
Price Tk. 175000.00


ওভারভিউ ও বডি :
বাইকটি ১২৫ বাইক হিসেবে বেশ অভিজাত এবং রুচিশীল বলা চলে। হেডলাইটটি বেশ ছোটখাট এবং কনসোলটাও অনেক ছোট। এর রয়েছে ১ টি এনালগ স্পীডোমিটার ও ফুয়েল ইনডিকেটর রয়েছে। বাইকটিতে রয়েছে বেশ আরামদায়ক একটা বসার সিট।বাইকটির বসার সিটটি সম্পূর্ণ একটা ইউনিক স্টাইলের। পেছনের সিটটাও বেশ স্টাইলিশ এবং আরামদায়ক। এটা একটা ক্রুইজার টাইপের বাইক তাই হাইট স্বাভাবিক ভাবেই বেশ কম ও বাইকটি ছোটখাট। বাইকটি রাইড করেও বেশ মজা রয়েছে। বাইকটির কন্ট্রোলিংটা বেশ ভাল এবং সব মিলিয়ে লুকিংটা একটা অন্যরকম লুক বলে ডিফাইন করা যায়



ইন্জিন :
বাইকটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ঠ একটি ৪ স্ট্রোক ইন্জিন ফুয়েল ইফিসিয়েন্ট ভার্টিকেল SOHC ইন্জিন।।এর ইন্জিনের ডিসপ্লেসমেন্ট হল ১৩৮.৮ সিসি। এর সাথে এয়ারকুল প্রযুক্তি ইনটিগ্রেট করা রয়েছে। এই ইন্জিনটিতে 10.97 hp @ 7900 rpm শক্তি রয়েছে এবং বাইকটির টর্ক হল 10.53 nm @ 5600 rpm যেটা ১৪০ সিসির বাইক হিসেবে বেশ ভালই বলা যায়। এটার ইলেকট্রিক ও কিক উভয় ধরণের স্টার্ট মেথড রয়েছে।। এর ইন্জিনের রয়েছে একটি ৫ স্পীড গিয়ার বক্স। এর ইগনিশন সিস্টেম হল CDI। বাইকটির বোর ও স্টোক হল 56.5 x 49.5। বাইকটিতে রয়েছে বেশ ভাল মানের কম্প্রেশন রেশিও। এটার কম্প্রেশন রেশিও ১০:১।বাইকটির লুব্রিকেশন সিস্টেম হল Wet sump। বাইকটির কার্বুরেটর হল PZ26 ।

চাকা ও ব্রেকিং ও ডাইমেনশন :
বাইকটির চাকা অন্যান্য প্রায় সব ১৫০ সিসি বাইকের মতই। চাকার সাইজ ১৮ ইন্চি।। এর চাকাগুলো অ্যালয় হুইলের এবং টিউবলেসনয়। বাইকটির সামনের চাকাতে ২৪০ মি.মি ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এবং পেছনের চাকাতে ড্রাম ব্রেক রয়েছে। বাইকটির ডাইমেনশন হল 1280 x 1975 x 730 mm । বাইকটির হুইলবেস 1350 mm মি.মি । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মি.মি এবং ওজন ১১০ কেজি। ওজন কম হবার কারণে বাইকটি দ্রুত এক্সেলেরেট করতে পারলেও এটার টপ স্পীডে একটু ভাইব্রেশনের সমস্যা হতে পারে।। বাইকটির সামনে সাসপেনশন হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের সাসপেনশন সিস্টেম হল Hydraulic With Spring। বাইকটিতে এ্যলয় হুইলেরর সাথ সামনের চাকাতে ডিস্ক ও পেছনের চাকাতে ড্রাম ব্রেক যুক্ত রয়েছে। সামনের টায়ারের সাইজ 2.75-18এবং পেছনের টায়ারের সাইজ 110/90-16।বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশী হবার কারণে এটা চালিয়ে বেশ মজা পাওয়া যায়। বাইকটির টায়ারগুলো টিউবলেস ।


অন্যান্য ফিচার :

বাইকটি এক লিটার জ্বালানীতে প্রায় ৫৫ কিলোমিটার চলে থাকে। এটার টপ স্পীড হল ১১০ । এই বাইকটি ৬০ কিমি./ঘন্টা স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৮ সেকেন্ড। বাইকটিতে কিক ই ইলেকট্রিক স্টার্ট রয়েছে। বাইকটিতে একটা ১২ ভোল্টের ব্যাটারী সংযুক্ত করা রয়েছে। বাইকটির সর্বমোট ওজন ১১০ কেজি।বাইকটির ফুয়েল ট্যাঙ্কে জ্বালানী ধরে 10 লিটার। বাইকটিতে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, এন্টি ফ্লাট সিলেন্ট টায়ার ৩৬০ ভিজিবিলিটি লাইট, ব্লাইন্ড স্পট মিরর।

বাইকটি মূলত শখের মানুষ জনের জন্য বেশ ভাল ও এক্সেপশনাল একটা বাইক। সবার বাইকটির পারফরমেন্স ও লুকিং পছন্দ নাও হতে পারে কারণ এখন বেমীরভাগ বাইকপ্রেমীরাই স্পোর্টি টাইপের বাইক পছন্দ করেন। তবে বাইকটি ভেতর একটা বেশ অভিজাত ভাব আছে এববং এটার পারফরমেন্স বেশ ভাল। তাই, সবমিলিয়ে বলা যায়, বাইকটি বাংলাদেশের সাপেক্ষে বেশ উপযুক্ত একটা বাইক যারা এই ধরণের বাইক পছন্দ করেন তাদের জন্য।


সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×