somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলে কথা ব্রেন টিউমারের পরোক্ষ কারণ: ডা. সিদ্ধার্থ ঘোষ(সংগৃহিত)

২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মস্তিষ্কের অলিগলিতে অবাধ যাতায়াত৷ ব্রেন টিউমার, ক্যানসার, স্পাইনাল সার্জারিতে নিখুঁত হাত৷ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে বহু মানুষ বলেছেন- ভগবান! তিনি চেন্নাই অ্যাপোলোর ‌বিশিষ্ট চিকিৎসক, দেশের অন্যতম সেরা নিউরোসার্জন ডা. সিদ্ধার্থ ঘোষ৷ নাম-যশ-অর্থ সব পেয়েছেন৷ তবু ভোলেননি মাটির কাছাকাছি থাকতে৷ কর্মজগৎ দক্ষিণে হলেও মন পড়ে থাকে বাংলায়৷

১)আপনার স্পেশালাইজেশন একটা বৃহৎ বিষয়ের উপরে৷ ব্রেন টিউমার, স্পাইনাল টিউমারের মতো মারণরোগে আক্রান্তদের চিকিৎসা করেন৷ আপনার কাছে কোনটা চ্যালেঞ্জিং বলে মনে হয়?

ডা. সিদ্ধার্থ ঘোষ: স্পাইনের সমস্যা, স্লিপ ডিস্ক, ঘাড়ের সমস্যা, ডিজেনারেটিভ চেঞ্জ ইত্যাদি সাধারণ সমস্যার চিকিৎসাও নিউরোসার্জারির মধ্যেই পড়ে৷ তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্রেন টিউমার৷ এই অসুখের চিকিৎসার পর রোগীর সুস্থ হয়ে ওঠা বিরল৷  যা কিছু বিরল সেটা করে দেখানো বেশ চ্যালেঞ্জিং৷ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেই আমার ভাল লাগে৷

২)ব্রেন টিউমারের লক্ষণ কী?

ডা. সিদ্ধার্থ ঘোষ: অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যায় ব্রেন টিউমার হয়েছে অথচ কোনও লক্ষণ দেখা যায়নি৷ ব্রেন টিউমারের (ম্যালিগন্যান্ট বা বিনাইন) অন্যতম লক্ষণ হল সুস্থ মানুষের হঠাৎ খিঁচুনি হওয়া৷ প্রাপ্তবয়স্কদের এই সমস্যা দেখা গেলে সিটি স্ক্যান করাতে হবে৷ টেস্ট করলে হয়তো টিউমার ধরা পড়তে পারে৷ এছাড়াও মাথায় ব্যথা, চারিত্রিক পরিবর্তন দেখা যায়৷ হঠাৎ অস্বাভাবিক মাথার যন্ত্রণা, খুব বমি শুরু হলে, চোখে দেখতে সমস্যা হলে অবশ্যই জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়ে সেই ব্যাপারে পরামর্শ নিন৷ প্রয়োজনে অবশ্যই সিটি স্ক্যান করিয়ে নিন৷

৩)ব্রেন টিউমার অপারেশন করে কি সম্পূর্ণ সুস্থ হওয়া যায়?

ডা. সিদ্ধার্থ ঘোষ: বিনাইন টিউমার হলে অপারেশন করে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়৷ ম্যালিগন্যান্ট টিউমার বিভিন্ন ধরনের হয়৷ টিউমারের ধরন, মাথার কোন স্থানে টিউমার তার উপর নির্ভর করে অপারেশনের পর কতটা সুস্থ হবে রোগী৷ মাথার বাঁ দিকে (স্পিচ এরিয়া, ল্যাঙ্গুয়েজ এরিয়া) ম্যালিগন্যান্ট টিউমার হলে তা অপারেশনের পর রোগীর অনেক কমপ্লিকেশন (কগনেটিভ চেঞ্জ) দেখা যায়৷ লো গ্রেড ম্যালিগন্যান্সি থাকলে অপারেশনের পর জটিলতা কম দেখা যায়৷

৪)সংবাদ প্রতিদিন: নির্দিষ্ট কোনও কারণে কি ব্রেন টিউমার হয়?

ডা. সিদ্ধার্থ ঘোষ: এটা নিয়ে বিদেশে গবেষণা চলছে৷ তবে নির্দিষ্ট কোনও কারণের জন্য ব্রেন টিউমার হচ্ছে এমন কোনও তথ্য পাওয়া যায়নি৷ সবচেয়ে খারাপ ধরনের টিউমার যেটা ব্রেনে হয় তার জন্য ক্রোমোজম অনেকটা দায়ী৷ সেক্ষেত্রে টার্গেটেড থেরাপি, জিন থেরাপি করে চিকিৎসা করা হয়৷ ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে যখন ব্রেন টিউমারে সার্জারি করতে লাগবে না৷ ওষুধ, ইঞ্জেকশনের মাধ্যমেই সমস্ত চিকিৎসা সম্ভব হবে৷

৫) ব্রেন টিউমারের জন্য লাইফস্টাইল কতটা দায়ী?

ডা. সিদ্ধার্থ ঘোষ: মোবাইল ফোনের ব্যবহার ব্রেন টিউমারের জন্য দায়ী অনুমান করা হচ্ছে৷ যদিও এ বিষয়ে এখনও গবেষণা চলছে৷ তবে অবশ্যই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের ব্যবহার, কানে দীর্ঘক্ষণ ফোন ধরে কথা বলা ব্রেন টিউমারের পরোক্ষ কারণ বলাই যায়৷

৬)টিউমার ধরা পড়লে প্রথম পদক্ষেপ কী হবে?

ডা. সিদ্ধার্থ ঘোষ: ব্রেন টিউমার ধরা পড়লে সময় নষ্ট না করে প্রথমেই নিউরোসার্জনের পরামর্শ নিতে হবে৷ এমন নয় যে কোনও নির্দিষ্ট হসপিটালে গেলেই সুস্থ হবে৷ ভাল নিউরোসার্জন সব জায়গাতেই আছেন৷ যেখানে কাজ ভাল হয়, সার্জন ভাল আছেন সেখানেই চিকিৎসা করান৷

৭)এমআরআই, সিটি স্ক্যানের রিপোর্ট দেখেই কি বলা যায় টিউমার বিনাইন না ম্যালিগন্যান্ট? লক্ষণ দেখে বোঝার কোনও উপায় আছে?

ডা. সিদ্ধার্থ ঘোষ: বেশিরভাগ ক্ষেত্রেই এমআরআই রিপোর্ট দেখে বোঝা যায় টিউমারের ধরন৷ সেই মতন অপারেশনের আগে রোগীকে প্রাথমিক ধারণাও দেওয়া হয়৷ বিনাইন টিউমার থাকলে অনেকক্ষেত্রে অনেক বছর অবধি কোনও লক্ষণ দেখা যায় না৷ টিউমার ম্যালিগন্যান্ট হলে তার লক্ষণ থাকে৷ বাচ্চাদের তুলনায় বয়স্কদের ম্যালিগন্যান্ট টিউমার বেশি হয়৷ যদিও বাচ্চার ব্রেনের পিছনের দিকে (সেরেবেলাম) টিউমার হলে তা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে৷

৮) কিছুদিন আগেও বাইপাস সার্জারি ছিল যথেষ্ট টেনশনের৷ এখন অন্যান্য সাধারণ অপারেশনের মতোই জলভাত হয়ে গিয়েছে৷ আগামী দিনে ব্রেন টিউমার অপারেশনের ক্ষেত্রেও কি এই রকম পরিবর্তন ঘটবে?

ডা. সিদ্ধার্থ ঘোষ: এই সার্জারিতে উন্নত প্রযুক্তির পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকও খুব জরুরি৷ বাইপাস সার্জারির থেকেও অনেক জটিল ব্রেন টিউমার অপারেশন৷ ব্রেনের বিভিন্ন স্থানে টিউমার হতে পারে৷ এছাড়া অপারেশনের সঙ্গে আরও অন্যান্য সমস্যাও দেখা যায়৷ তাই এই অপারেশন বর্তমানে খুবই সহজ বা সবক্ষেত্রেই সফল হয় সেই দাবি করা ঠিক নয়৷ তবে গত ১০-১৫ বছরের তুলনায় বর্তমানে ব্রেন টিউমার সার্জারিতে সাফল্যের হার অনেকটাই বেড়েছে৷

আরও জানতে ডা. সিদ্ধার্থ ঘোষের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে- 9832377623/9962201590।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×