পাকিস্থানি রাজাকার কাদের মোল্লার বিচারের রায় ঘোষণার পর থেকে আমরা যারা অসন্তুষ্ট তারা রাজপথে নেমেছি কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে।
রায় ঘোষণার পর ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (BOAN) প্রথম সকলকে রাস্তায় নামার আহবান জানায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রজন্ম চত্বরে ব্লগারদের ঢল নামে। এরপর মানুষ যখন জানতে পারে যে কোন রাজনৈতিক ব্যানারে এই আন্দোলন হচ্ছে না তখন আপামর সাধারণ জনতা এক হয়। জনতার হৃদয়ের আগুন জ্বলে উঠেছে প্রজন্ম চত্বর থেকে সারা বাংলাদেশে। আর দেশ ছাড়িয়েও বিদেশে, সকল বাংলাদেশীর হৃদয়ে। আমরা সেই দিন থেকে এখনও রাজপথে। আর ততোদিন থাকবো যতোদিন না কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ নিশ্চিত হয়।
আজ (০৮-০২-২০১৩) মহা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আজ এখানে বক্তব্য দিতে আসিনি। এসেছি রাজাকারের ফাঁসির দাবির সঙ্গে একাত্ম হতে।"
আজ অধ্যাপক জাফর ইকবাল আমাদের তরুণদের কাছে ভুল স্বীকার করেন।
তিনি বলেন, “আমি লিখেছি, তরুণ সমাজ ফেসবুকে লাইক দেয়া ছাড়া কিছু পারে না। কিন্তু তোমরা সেই ধারণা ভুল প্রমাণ করেছো। আমি ক্ষমা চাই, তোমরা কি আমাকে ক্ষমা করবে না?”
আজ সবাই শপথ করেছি - “গৃহযুদ্ধের হুমকিদাতা জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে যাব। ফোকাস ইবনে সিনা রেটিনা ইসলামি ব্যাংকসহ জামায়াতের যাবতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব। যে সব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চিন্তা তৈরি করছে সেসব বর্জন করব। এক কথায় রাজাকার আলবদরদের সকল রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব। ভিডিও চিত্র ও সংবাদপত্রের মাধ্যমে গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিচারের আওতায় আনতে কাজ করব। দিগন্ত টিভি, নয়া দিগন্ত পত্রিকা, ইসলামি টিভি, আমার দেশ, সংগ্রাম এবং জামায়াতের ব্লগ সোনার বাংলা বয়কট করব। অফিস আদালত বাসগৃহ কোথাও যুদ্ধাপরাধীদর কোনো পত্রিকা রাখা যাবে না।"
গতকাল দেখলাম আমার ছবিসহ আমার কিছু ব্লগার ভাইদের ছবি জামাতি কুত্তারা এডিট করে ভাদা ট্যাগ দিয়ে ফেসবুকে শেয়ার করেছে। আরে শোন রে কুত্তা আমাদের ট্যাগ দিয়ে লাভ নাই। আমরা বাংলাদেশী। আমরা কারো পা চাটি না। তোরা তো ফাকিস্তানের পা চাটিস। তোরা এতো নিমক হারাম কিভাবে হলি? এই দেশের খেয়ে কিভাবে ফাকিস্থানের পা চাটিস?
আর সব শেষে বলতে চাই -
প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
আমাদের জন্য গাওয়া কবির সুমনের একটি গান
কবির সুমনের আরও একটি গান
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




