
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম।
মওলা, মুনাজাত করার কোন যোগ্যতাই আমার নাই কারন আমি অপরাধী।
অপরাধীদের কেবল একটাই মুনাজাত- ক্ষমা চাওয়া।
মওলা, আমি ক্ষমা চাই আমার সমস্ত অপরাধের জন্য।
মওলা, আমি তো আমার ইচ্ছায় পৃথিবীতে আসিনি, এসেছি তোমার ইচ্ছায়।
তুমি কী ভেবে কী চিন্তা করে আমায় এনেছো আমি জানিনা।
যদি ইবাদতের উদ্দেশ্যে এনে থাকো তবে আমি স্বীকার করছি আমি ব্যর্থ।
প্রেমিক দিয়ে কখনো ইবাদত হয় না যেভাবে অজ দিয়ে কখনো জমি চাষ করানো যায় না।
মওলা, আর কী চাইবো? নশ্বর পৃথিবীর কিছু চাওয়াও তো বোকামি।
তোমার স্মরণ এখনো আমার অন্তরে জাগরুক আছে এর চেয়ে বড় পাওয়া আর কী থাকতে পারে।
তোমার সাথেই মিশে যেতে চাই যেন কেউ আর খুঁজে না পায়, না কবরে না হাশরে না নশরে।
মওলা, ক্ষমা করো। আমেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



