ডয়েচে ভেলের ববস কনটেস্টে শিশুদের জন্য ভোট দিন
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে আয়োজিত ‘দ্য ববস-২০১৩’ এর ‘সেরা বাংলা ব্লগ’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে শিশুদের সংবাদবিষয়ক বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল চিলড্রেন ভয়েস ডট কম (
www.childrenvoice.com )
একই বিভাগে বাংলা ভাষার আরও ৯টি ব্লগ মনোনয়ন পেয়েছে। ‘দ্য ববস-২০১৩’ এর অনলাইন পেইজে চিলড্রেন ভয়েস সম্পর্কে লেখা হয়েছে, “এই ব্লগসাইট সম্পর্কে নাম থেকেই ধারণা পাওয়া যেতে পারে৷ শিশুদের এক জগৎ এটি৷ শিশু বিষয়ক বিভিন্ন সংবাদের পাশাপাশি তাদের বিভিন্ন চাহিদার কথা, প্রয়োজনীয়তার কথা এবং সর্বোপরি শিশুদের সুরক্ষায় পরিবারের করণীয় পর্যন্ত বিভিন্ন তথ্য রয়েছে এখানে৷”
প্রতিযোগিতার ৩৪টি বিভাগে পাঠকদের পাঠানো চার হাজার দুই’শর বেশি মনোনয়নের মধ্য থেকে পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন 'দ্য ববস' এর বিচারকমণ্ডলীর সদস্যরা। আগামী ৭ মে পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে
ভোট দিতে পারবেন পাঠকরা।
চলতি বছর মে মাসে বিচারকরা জার্মানির বার্লিনে 'দ্য ববস'-এর ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন। জার্মানির বন শহরে আগামী জুন মাসে গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে '
দ্য ববস ২০১৩ ' সালের ‘ইউজার প্রাইজ’ জুরি অ্যাওয়ার্ডে বিজয়ীদের সম্মাননা দেয়া হবে।
আপনার ভোটে বাংলা ভাষার সেরা সাইট হতে পারে শিশুদের জন্য অনন্য এই উদ্যোগ। নিচের লিংকে প্রবেশ করে ফেসবুক বা টুইটারের মাধ্যমে লগ-ইন করে চিলড্রেন ভয়েসকে ভোট দেয়া যাবে...
www.thebobs.com/bengali/category/2013/best-blog-bengali-2013
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন