কেউ মানো আর না মানো, শোনো আর না শোনো তাতে নাই আমার কোন লাভ লোকসান,
শোনো দ্বিজদাসের গান,
কেউ বলে আছে খোদা কেউ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকিলে নাই,
যারে নয়নে দেখি নাই শ্রবনে শুনি নাই দর্শন পাইনা তবু করি গো প্রনাম,
মীমাংসা হইলো না আর সৃস্টি হইতে এই জগত নানাগুনি পন্ডিতগনের ভিন্ন ভিন্ন মত
কেউ বলে আকার কেউ বলে নিরাকার আসলে কোন আকারের কে রাখে সন্ধান
শোনো দ্বিজদাসের গান,
বাইবেল কোরআন বেদ যত ইতিপুথি মানি মানি করে মোদের ঘটলো যে দূর্গতি,
মানতে মানতে শাস্র পাইনা অন্ন বস্র,ঘটি বাটি কম্বল মোদের কর্মের অবদান।
মুসলমান পাচ ওয়াক্ত পড়ে যে নামায, দিনে তিনবার পূজা করা হিন্দুগনের কাজ
সাপ্তাহপরেতে যারা যায় গির্জাতে মানুষ হিসেবে এরা সকলে সমান,
শোনো দ্বিজদাসের গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

