।। যৌন-রাশি ।।
শেষবার হাত গণনা শেষে
গণক বলেছে ভীত হস্তরেখা জুড়ে
এ কেমন ঘুমন্ত সাপ মায়ার বাঁধনে
দু’একটি অস্পষ্ট রাশির কারণে
হাত বিষাক্ত হয় আঙুল ছোবলে
যতই আগলে রাখি না কেন বিষের প্রকার
ক্রমশঃ দীর্ঘ হতে থাকা যৌন যাদুতে
তোমাদের বিদ্ধ করে ছোরা নিঃশ্বাসে-প্রশ্বাসে
আহা, বার মাস ঝুলে থাকা প্রেমের আকাশ
উলু দিয়ে জাগিয়ে তোলে পূজোনীয় সাপ
এ কেমন পঞ্জিকা তোমার ও হে ঋষীবর
হাত নয় কপালে লেখো যৌন রাশিফল
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




