কল্পনা । জন লেনন
অনুবাদ -ব্যতীপাত
কল্পনা কর, কোথাও স্বর্গ নেই-
সেটা খুবই অনায়াস,
আমাদের নীচে নেইকো কোথাও নরক
উর্ধে শুধুই নীলাকাশ ।
কল্পনা কর, সকল মানুষ
বাঁচে আজকেরই জন্য ।।
দেশ বলে কিছু নেইকো কোথাও ,
কঠিন তা নয় একটুও,
নেই হত্যা, অথবা মৃত্যু-মিছিল,
নেই আর কোন ধর্মও ।
কল্পনা কর সকল মানুষ
শান্তিতে সব একসাথে করে বাস ।
বলবে তুমি কল্পবিলাসী আমি-
যদিও জানি, নই আমি একলাই,
একদিন আমি তোমাকেও সাথে পাব,
পৃথিবীটা জেন হবে শুধু একটাই ।
কল্পনা কর নেই কোন মালিকানা,
অবাক হব না যদি তুমি এটা পারো,
নেই কোন লোভ অথবা ক্ষুধার পীড়ন,
ভ্রাতৃবাঁধনে সবাই হয়েছি জড়ো ।
কল্পনা কর সকল মানুষ
এই পৃথিবীর সমান অংশীদার ।
বলবে তুমি কল্পবিলাসী আমি-
যদিও জানি নই আমি একলাই,
একদিন আমি তোমাকেও সাথে পাব
পৃথিবীটা জেন হবে শুধু একটাই ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


