সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পশ্চাৎপট ও স্বীকৃতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন- বাঙালি জাতি ও বাংলা ভাষাকে বিশ্ববাসীর কাছে এক দুর্লভ সম্মান ও গৌরব অর্জন করেছে। এ মর্জাদার নেপথ্য ঘটনা হিসেবে উল্লেখ্য যে, কানাডাস্থ একটি বহু ভাষাভাষী সংগঠন মাদার ল্যাংগুয়েজ াব দ্যা ওয়ালর্ড- এর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করার প্রস্তাব রাখা হয়। মহাসচিব বিষয়টি ইউনেস্কোতে উত্থাপনের পরামর্শ দেন। ইউনেস্কোতে আবেদন জানানো হলে তার কোনো সংগঠনের প্রস্তাব বিবেচনা করতে অসম্মতি প্রকাশ করে। জানায় যে, কোন রাষ্ট্র হতে প্রস্তাব এলে তারা তা বিবেচনা করে দেখতে পারে। অতঃপর মাদার ল্যাংগুয়েজ াব দ্যা ওয়ালর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সচিবকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। পরবর্তী সময়ে সরকারী উদ্যোগে একুশে ফেব্রুয়ারি ইউনেস্কো কতর্ৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। 1999 সালের 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থার সাধারণ অধিবেশনে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, 1952 সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মাতৃভাষার জন্য অভূতপূর্ব আত্নত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং সেদিন যারা প্রাণ উৎসর্গ করেছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবটি উত্থাপনের সঙ্গে সঙ্গে তা উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে সাদরে গৃহিত হয়। উল্লেখ্য যে, 1952 সালে বাংলা ভাষার মূলোৎপটনের ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল সেই পাকিস্তানও একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সমর্থন জানায়।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নজির
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।