লিপস্টিক আর আইশ্যাডোতে
ঢেকেছ সাপের খোলস
চোখে অজগর হাতে উনুন
ছড়িয়ে যাচ্ছে তোমার অদৃশ্য আগুন!
রক্ত থেকে হাড়ে
ক্ষয় রোগ অনবরত
অ্যালার্ম দিচ্ছে।
নাগরিক পাপ শার্টের কলারে বোতাম হয়ে গেছে
নর্দমার ছেড়া কনডম, দু’মুখো সাপ হতে গিয়ে ব্যর্থ!
উনুন হাতে আর স্পর্শ নয়।
পাশ কাটিয়ে গলাধঃকরণ সমস্ত ভুল গুলো ব্যর্থ ফুল
তবুও অযাচিত, অনাকাঙ্খিত শব্দগুলো
প্রতিদিন ধেয়ে আসছে!
সাপের খোলসে ছড়িয়ে যাচ্ছে অদৃশ্য আগুন
অভিনয় সাঙ্গ হলো তবুও ক্ষয় রোগ পিছু ছাড়ল না...
লিপিস্টিক আর আইশ্যাডে
অদৃশ্য আগুন হাতে
কোথায় হে পারমিতা এবার বিরহ দাও?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রচনাকাল:
১৩-০১-২০১৪ খ্রিঃ
মাধলীলতা বিল্ডিং
দূর্গাপুর
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



