যদি চাও দিতে পারি মেঘ কিংবা এক রুমাল স্মৃতি
স্মৃতি সে তো জগদ্দল পাথর নামবে না কখনও
মেঘ সে তো অঝর শ্রাবণ থামবে না কখনও
যদি চাও দিতে পারি স্বপ্ন এবং ঘুম!
ঘুম সে তো নিশি গাথা আঁধারী বৃক্ষ শাখা
স্বপ্ন সে তো বিনি পয়সার সিনেমা দেখা
যদি চাও দিতে পারি ভাঙা বুক আর আধফোঁটা সুখ
সুখ সে তো রঙিন জামা ভীষন নজরকাড়া
বুক সে তো ভাঙা রাজবাড়ি পড়শি পাগল পাড়া
যদি চাও দিতে পারি বিশ্রাম অথবা মন
মন সে তো অজানা নদী অতৃপ্ত আলোড়ণ
বিশ্বাস সে তো সন্দেহের সহোদরা এক বোন
যদি চাও দিতে পারি কবিতা কিংবা গান
গান সে তো হৃদয় নগরের উত্তাল এক হাওয়া
কবিতা সে তো উদাসীনতায় একটু ভেসে যাওয়া।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
রচনাকাল:
১৭ জানুয়ারী-২০১৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



