একটা মা দেবে আমায়?
কাঠপুতুলের নয়, নয় বাঁধাই করা ফটোতে দেখা মা।
মা চাই! জলজ্যান্ত মা
আঁচল চাই, মায়ের নিরাপদ আঁচল
আমার কান্নাভরা চোখের জলের জন্য
একটা মা দেবে আমায়,
আমার কোন মা নেই।
প্রতিদিন আমি ব্যর্থ হই, মায়ের মুখটা আঁকতে গিয়ে,
কিছুতেই মেলাতে পারিনা।
বলতে পারো মা কেমন হয়?
কেমন হয় মায়ের আদর?
একটা নিরাপদ আঁচল চাই,
একটা মা চাই।
সাদাকালো
সাদাকালো ফরম্যাটে দূরদর্শনে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি পরিবেশিত হচ্ছে,
আমার লেখার টেবিল থেকে মন ছুটে গেল ওখানে;
প্রেমের জন্য বত্রিশ খানা বই পড়বার হুকুম পেলাম;
এত সহজে প্রেম হাসিল করা যায়,
জানলে আরো আগে প্রেমে পড়তাম।
রবীন্দ্র সঙ্গীতের সুর দূরদর্শন থেকে
বেড়িয়ে এসে পুরো ঘরময় আগরবাতির মতো সুগন্ধ ছড়িয়ে দিল,
আমি ভাসতে লাগলাম।
ইশ্ যদি বত্রিশ খানা বই পড়তে পেতাম!
_______________________________________
রচনাকাল
১৮ ও ২০ জানুয়ারী-২০১৪ খ্রিঃ
রিভারষ্ট্রিট
সুসং নগর
_______________________________________
কবিতা নয় শব্দযন্ত্রনা
_______________________________________
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



