সূর্যের বৃত্তায়ন মেনে চলে গেল অগ্রহায়ণ, ঐতিহ্যের খেয়ায় শেষাবধি খেয়ালী পিঠাপুলি পৌষ। কোন "কাকবলী" অন্নপ্রসন্নতা নেই, নেই ধুমধাম এবাড়ি -ওবাড়ি হৈ -রব; গোলাশূন্য বাড়িতে বৈরাগের বিষণ্ণ পুরুষ শাসন করে চলেছে এক শাহাজাদা দুর্লভ, মহামান্য গরীব রাজাধিরাজ! যার পরম্পরা তপস্যায় হাড়জিরজিরে কৃষকের নিসঙ্গ বাথান দাহকালের পোস্টার সেঁটে দিচ্ছে সর্বহারার মত মাটির দেয়ালে । কোত্থেকে এক লোহা লক্কর নাগীন এসে ফসলীর শিথান গিলে নিয়ে বলছে, আরও দাও! আরও দাও! নেই হে কালীয়নাগ! কৃষ্ণের একেক ফালি আজও জমা রাখা আছে আমাদের কারও কারও বুকের শিবালয়ে । দেখে যাও, এসো, উঠোনে ধান এসেছিল নতুন, একাদশী চাঁদের ছাতায় আজ নবান্ন নেমে এলো আমার আঙিনায় বাঁশপাতা জোস্নায়।
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।