(1)
ও বালিকা চুমুর বদলে যদি দিয়ে দেই মুঠো মুঠো খুচরো পয়সা
নেবে? নেবেতো?
মন বলে তুলে দেই আস্ত আপেল খাবেতো চিবিয়ে?
কতকাল সিকি আনা সিকি আনা করে জমানো মুদ্রায়
কিনে ফেলব বলে ও দুটো চোখ শুধু পাহারা দিয়েই রেখেছি
একবার বেচে দেবে?
বলেছি তো অতটা গোলাপ আমার বাগানে ধরে না
যতটা গোলাপ দিলে সাদা পাতায় লেখা হবে সন্ধি চুক্তি,
তোমার আমার রোদচুরি মেঘদল পাখি হবে রোদজোস্নায়।
-------------------------------------------
(2)
ও শহরে আর ফিরে যেতে পারবো না ক্রাচ ,
এক ঠ্যাংগে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যখন অন্য
পথিকেরা হেসে উঠবে ,কানাকানি করবে
কেউ করূণা করে পার করে দেবে জেব্রাক্রস
দেমাগী ছুড়িরা রকে বসে টিটকারী দেবে
আমি তখন কুৎসিত গালি দিলেই
রংবাজ প্রেমিকগুলো চেপে ধরবে কলার,
তুমি না থাকলে হয়ত
এক হাতেই খুন করে ফেলব একেকটা অনন্ত জলিল ।
যে শহরে তুমি থাকবে না দেখা যাবে আমিও একদিন
চোখ কানা ল্যাম্পপোস্টের নিচে দাড়িয়ে
পোকামাকড়ের মত আত্মহত্যা করে ফেলেছি হঠাৎ ।
---------------------------------------
(3)
বর্ষা রাতের খবর রেখো কদম গাছ,
আমি দাড়িয়ে পড়েছি স্মৃতির ট্রাফিক।
বাতাস সিঁড়িতে বসে কি আর মুক্তো
কুড়োবে ধুলোর কাসিদা।
দ্যাখো, যে রাত ফুরোল,
এত তো কাম্য ছিলনা বিধবা সকালের!
যা হোক, প্রজাপতি অথবা বাতাস,
রেনুরা ঠিকই মিশে যাবে বিকল্প বাহুতে।
তুমি শুধু বসন্ত বিলাপই দেখো,
এইসব পাতা ঝরা অমিলের চিঠি
জমা রেখ বিকল্প বালিশে,
পুড়ে গেলেও উষ্ণ সঙ্গী হবে
একেকটি শীত রাতে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



