(1)
ওভাবে হয়না, যতবার ডানায় লিখে রাখো আযান।
ওভাবে হয়না যুধিষ্ঠির, নিজের কুকুরের কাছে
অধর্ম মেনে চলে যাবে স্বর্গের পানে।
ওভাবে হয়না কাস্তে - হাতুড়ি,
মানবিক ট্যাগে কেটে যাবে পাথুরে নদি।
অলৌকিক জাহাজে তুমি কার নাম ধরে ডাকো?
কাকে কাকে চেন তুমি? কে কার ভাই?
পিতা -মাতা -বধু? ওভাবে হয়না,
একবার ঠুকরে কাঁদো গোলাম সাধের বণিক বাগানে।
---------------------------------------------
(2)
পঁচে যাওয়া নগ্ন দেহ ঢেকে লালসা ঘুচাতে চাও
ছায়া হরিণের পিছু পিছু?
গোলপাতা, পাতা বাহারের বনে কীটবাসা
বেমানান নয়, অনাস্থার বাতাসে যেমন অজগর
হামাগুড়ি দেয়, এখানে পোষাকের ভেতর
পোষা মন ফণা তোলা বিষধর সাপ।
যতবার যেভাবে মানুষের গভীরে যাই,
ঘাই খেতে খেতে নীল হয়ে ছুটে আসি সাঁপুড়ের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



