ডিজিটাল মশার উপদ্রব: বরিশালে ১৪৪ ধারা জারি কেউ সমাবেশ করতে পারেনি
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৪৪ ধারা জারির কারণে গতকাল শুক্রবার এখানে জামায়াতে ইসলামী ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন তাদের নির্ধারিত সমাবেশ করতে পারেনি। লেডিস ক্লাব এলাকায় গতকাল সকাল ৯টায় জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ শূরা সদস্যদের নিয়ে সমাবেশ করার কথা ছিল। একই স্থানে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সমন্বয় পরিষদ সমাবেশ আহবান করায় পুলিশ কমিশনার ১৪৪ ধারা জারি করেন। ফলে কেউ সমাবেশ করতে পারেনি। এর প্রতিবাদে জামায়াতে ইসলামী নগরীর বিবির পুকুর সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের কর্মসূচি বাতিলের জন্য পুলিশকে দায়ী করেন। সাংবাদিক সম্মেলনে মহানগর আমির এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খসরুসহ শীর্ষ নেতারা বক্তৃতা করেন। সাংবাদিক সম্মেলনের পর সদর রোড, গীর্জামহল্লা ও হেমায়েত উদ্দিন রোডসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। জামায়াত নেতারা জানিয়েছেন, আব্দুস সাত্তার নামক তাদের এক নেতা গ্রেফতার হয়েছে বলে তারা খবর পেয়েছেন। বাকি তিনজন জামায়াতের সমর্থক। তারা কোন নেতা নয়।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন