somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌন পাঠক
Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig "Nothing"!

মুই বাঙাল!

২১ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি, বাংলাদেশী জাতীয়তাবাদ লইয়া
হগলে কথা কচ্ছে;
বড়ই উদ্বেগ ফিল করতাছি,
কোনটা কমু আর কেডা কোন খান থিকা আপত্তি তুলত!

বিদ্বান তো দূর কি বাত, শিক্ষিত ও না,
কোনও রহম কলম ধরতারি,
আই মিন অক্ষরজ্ঞান সম্পন্ন,
হ্যারপরে ও বহুত তাবিজ কবজ ও
পানি পড়া সমেত এই দুইহান লাইন লেখছি,
খালি বানাম মাস্টারগো ভয়,
বাই মাফ চাই, বুল কইরছি,
মাফ করন যায় না!
এই ধরেন শ্যাষ ফিরের লাইগ্যা।

ধরেন গ্যা, গায়ের রঙ হ্যাতো বেশী ফর্সা না,
তামা তামা, হেইয়া আবার রোদ্দুরে
পুইড়া মাডি মাডি হওয়া দেছে;
ছ্যায় ও ছোট, লম্বা না আর কি,
হরমু কি কন? আল্লায় বানাইছে।

হ্যার পরে ধরেন, কতাবার্তায় ও হেরাম না,
শুদ্দ হইররা কতা কইতারি ও না,
বয়ান ও বালা না, আহারে মানষে
কি সুন্দর হইররা কতা কয়,
আর, এ মনু...
মোগো লাহান ইট্টু কতা কইয়া দেহ দিহি

জীবনে ও তো গাইল দেও নাই
শেখপা কইত্থেকা, পারো তো দুই চারহান বিদাশী
য্যারে দেও, হ্যায় ও বোজে না
এ হ্লারপোহ্লা, এহ চেইত্তা গ্যাছে
এহন বোঝজো খামার কারে কয়

এহন ও ধরেন, লুংগি পইড়াই ঘুরি
কোর্ট প্যান্ট বাল্লাগে না,
জাতে ও ওঠন হইল না,
আহারে, জাত! বেচারা
হ, কুয়াকাটার পাড়ে বেইন্না হালে
দেখছেলাম, টাই কোর্ট প্যান্ট অফিস ফেরত সাহেব!

তয় কতা হইল গিয়া,
এই যোগ্যতা লইয়া না অইচি আশ্রাফ না আত্রাফ,
যদি বাঙালি দাবি করি,
কতই না ঠিকুজি দেখান লাইগত,
কতই না হিসাপ নিকাশ।

বাদ দেন, মুই ভাই বাঙ্গাল!

মনে হরতাছি, আরেক বাঙাল ভানু বন্দোপাধ্যায় হ্লারে
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×