somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রস

১৩ ই মে, ২০২৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সন্ধ্যার অনা-ড্ডায় এক সফল ব্যক্তির প্রসংগ এল, যার বিয়ের ৩ বছরের মাথায় তার স্ত্রী দুর্ঘটনায় মারা যান।

এর পরে ঐ ভদ্রলোক আর বিয়ে করেন নি।

আলোচনাকারী বললেন, " জীবন্টা কি? স্ত্রীর ভালোবাসায় তিনি আর বিয়েই করলেন না!"

পাশ থেকে এক না-দুষ্টু লোক কইল, "আপনি কি শিউর, সে তার স্ত্রীর শোকেই বিয়ে করেনি,
এমন ও তো হইতে পারে, তার ৩ বছরের সংসার জীবনে অভিজ্ঞতার ভয়ে আর বিয়ে করেন নি"।

হুম, উহা হইতে পারে।

আলোচনা এখানেই শেষ,।

কিন্তু, সমস্যা হইল চিরকুমার সংঘের ;
তারা বুঝতে পারছে না, এই সফল ব্যক্তিকে তারা সদস্য পদ দিবে কিনা?

যদিও সে চায় নাই, এই বিরল সম্মান।

তথাপি, চিরকুমার সংঘের একটা দায়িত্ববোধ বলে ব্যাপার আছে নাহ!

চাইলেই তো আর তারা সেটা এড়িয়ে যেতে পারে না, তাই না!

প্রস্তাব আসলো, তাকে অনারারি উপদেষ্টার পদ দেয়া হোক।

এইখানেও ঝামেলা বাধছে, যদিও তার এখন বউ নাই, সে বিয়া তো করছে, এইটা তো মূল শর্তরেই ভংগ করে।

এই ইস্যু আরও মারাত্মক আকার ধারণ করেছে, যখন কিছু বিক্ষুব্ধ সদস্য ঘোষণা দিয়া বসল,
সফল ব্যক্তিকে সদস্য বা উপদেষ্টা রুপে গ্রহন করিলে তারা ও বিবাহ করিয়া ফালাইবে।

সর্বশেষ সভাপতি একটা ইউনিক আইডিয়া নিয়া আসলেন,
চিরকুমার সমিতির আজীবন সদস্য হওয়া খুবই দুর্লভ ও কষ্টের বিষয়, খুব কম লোকই এর সদস্য পদে আজীবন থাকতে পারে।

সো আমরা ১টা বিপত্নীক সমিতি খুলিতে পারি, এবং উহাতে তাকে সভাপতি করিতে পারি।

মশাই, সে ভালো বলেছেন, কিন্তু এতে অপ্রতিদ্বন্দ্বী ও ইউনিক সমিতি হিসেবে আমরা আমাদের গ্রহনযোগ্যতা হারাইবে,
আর ওরা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাবে।

যেহেতু আমরা সামাজিক ও রাজনৈতিক প্রানী, অদূর ভবিষ্যতে আমরা ও উক্ত সমিতির সদস্য হইতে পারিব, বলিয়াই সভাপতি জিহ্বায় কামড় দিলেন।

এই কথা বলিয়া তিনি সমিতির ৪২০ এর ঞ নং অনুচ্ছেদ বলে সভাপতি পদ হারাইছেন...
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৩ রাত ১০:০০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×