somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্ডেমনিটি!

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্নিটা বেশ দীর্ঘ, পথে না, সময়ে।

যেটুকুন পথ, সে এ সময়ে খুব বেশী না, যদি সেটা হয় সড়কপথ বা নৌপথ;
শর্ত হচ্ছে, যাত্রাটা হতে হবে নিরবিচ্ছিন্ন।

ভাগ্যকে দোষ না দিয়ে দুর্ভাগ্যকেই প্রসন্ন ধরে নিচ্ছি,
আর সেই প্রসন্নতম দুর্ভাগ্যের ভেলায় চড়ে মাত্র ১৮০ কিঃ মিঃ (প্রায়)
পথের দূরত্ব ৬.৩০ ঘন্টা, আর যাত্রা পথে বিচিত্র অভিজ্ঞতার সমাহার।

যদিও প্রতি সপ্তাহে একই পথ, তথাপি প্রতিদিন ই নতুন পথের যাত্রা, নতুনতর অভিজ্ঞতা।

এই দীর্ঘ যাত্রা পথের শুরু আদম গাড়িতে, না, আদম গাড়ী বলে উহাকে হেলা করবেন না;
এর পরে যন্ত্র চালিত বাইক, খেয়া, রিক্সা, লোকাল বাস, কদাচিৎ চেয়ার কোচ,
অতঃপর আবার ও রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা, এর পরে মেঘনার বুক চিড়ে ছোট লঞ্চ,
যদি ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়, দেবী কচ্ছি, তারে আমি রমনীর চোখে দেখি,
প্রেমিকার চোখে দেখি; স্বপনে দেখি, কোন ও একদিন ভাগ্য দেবী ও আমি,
সে এক অবিচ্ছেদ্য জুটি, আপনাদের যত আবদার, যত চাওয়া, পূরণে দিলখোলা আমি...

দোয়ামে ইয়াদ রাখবেন, যাতে কোন ও একদিন ভাগ্যদেবী ও আমার বিষয়টা, হুম

যা কচ্ছিলাম, ভাগ্যদেবী অধিক সুপ্রসন্ন হলে, রাতের মেঘনার বুকে, বৃষ্টির সাথে;
বৃষ্টিঃ আমার প্রথম প্রেম, ঝোড়ো রাতে,
যেন,এমন রুদ্ররুপে মেঘনার নাগর আমি, আমারে তার বুকে টানে...
বুকের আলিংগনে
হাজার বছর ধরে

অতঃপর, পুনরায় অটোরিক্সায় আহোরণ, যাত্রী আমি একা,
মহাপবিত্র, মহিমান্বিত বিষ্যুদবার ও রাত শেষে, শুক্রবার, জুম্মাবার
খানিক পূর্বে আযানের ধ্বনি, যেন আশেকের আহ্বান
পথি মধ্যে যাত্রী এক টুপি পরিহিত নামাযী, উঠল,
খানিক দূরে অবতরণ করল, বৈদ্যুতিক ঘোড়া থেকে
এ পথের ভাড়া ৫/- মাত্র, রইল অপরিশোধিত

যাইনি নামাযে, যদিও জুম্মাবার, যদিও হজ্বের কবুল সওয়াব
তথাপি প্রেম আমার সাচ্চা, নেকী, হুর, মদীরা বা বেহেশতি সুখ
ওর মূল্য না, বিকোয় না দামে, কোন ও

আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ঐ লোকটি আমার থেকে উত্তম,
যে ভাড়া না পরিশোধ করেই ছুটে গেল,
কপালে ফেলতে একটা অশ্লীল দাগ
কেননা সে নামাজী, যা ই করুক না কেন!
এ যে তার ইন্ডেমনিটি, সকল কৃত কর্মের
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×