গাছতলাতে থাকরে মন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৩৭]
গাছতলাতে থাকরে মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
গাছতলাতে থাকরে মন
গাছের স্বভাব নিলে না,
লাভ হোল না ফল ধরল না
বাড়ল কেবল যন্ত্রনা-।।
দেখ গাছের ছায়াতলে
পাপী তাপী সর্ব দলে
আশ্রয় নিয়ে প্রাণ শীতলে
গাছের নাই দ্বি-ভাবনা-।।
খেয়ে গাছের সুমিষ্ট ফল
জিন ইনসান আর পাখির দল
বেঁচে আছে ধরণী তল,
গাছ নিজে ভক্ষণ করে না-।।
গাছ স্থান নাহি ছাড়ে
এক যায়গাতে বসত করে,
কাটলে বাঁধা নাই অন্তরে
সইয়ে লয় সব যন্ত্রণা-।।
গাছের তৈরী ঘর আর বাড়ী
রান্না করে কাষ্ঠ পুড়ি
চেয়ার টেবিল খাট তৈয়ারী
গাছ দিয়ে সব গঠনা-।।
হতে পারলে গাছের মত
ফুলে ফলে প্রস্ফুটিত,
ভ্রমর অলি আসবে নিত্য
ফুলের গন্ধে দিওয়ানা-।।
দেখ গাছের কত উদারতা
সহিষ্ণুতা নিরবতা,
বিলিয়ে দেয় আপন স্বত্বা
ফরিদ গাছের মতো হলে না-।।
তাং ২৪-০৭-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন