বন্ধু আমার কাছে থেকে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৪৯]
বন্ধু আমার কাছে থেকে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
বন্ধু আমার কাছে থেকে
একবার ফিরে চাইল না,
যার কারনে ঘুরি দ্বারে
তারে খুঁজে পাইলাম না-।।
বন্ধু বন্ধু বন্ধু বলে
বুক ভাসে মোর নয়ন জলে,
লোকের মন্দ দূরে ফেলে
কপালে লই যন্ত্রণা-।।
সংসার ধর্ম যত করি
ভাল কিংবা মন্দ করি,
সর্ব কাজে তোমায় স্মরি
আঁকি রূপের নিশানা-।।
তবু পাইনা তোমার সাড়া
ভেবে না পাই কুল কিনারা,
বুঝলাম আমি কপাল পোড়া
মিছে বন্ধুর ভাবনা-।।
খুশি তুমি কোন বা নামে
ভাল মন্দ কোন বা কামে,
সর্গ নরক ডামে বামে
সামনের পথে রব্বানা-।।
বল বন্ধু কি কারণে
অভিমান অবুলার সনে,
আর কে আছে তুমি বিনে
ব্যথায় দিবে সান্তনা-।।
ফরিদেরই উদাস প্রাণে
শান্তি নেই প্রাণ বন্ধু বিনে,
দেখা দিও হৃদ আসনে
পুরাও মনের বাসনা-।।
তাং ০১-০৩-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন