মস্তিষ্ক বিকৃতির অভিযাত্রায় সাহচার্যের আনুকূল্য সন্ধানে বিরামহীন তোষণনীতির মহাকাব্যিক আয়োজনের সূচনায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ক্লান্তিহীন স্বস্তির বহিঃপ্রকাশ । শিকড় সন্ধানের অদক্ষ পদযাত্রায় কপটতার ভিড়ে দিকভ্রান্ত সত্ত্বার প্রত্যাশিত বৈকল্যপনার অপাংক্তেয় সমাদর নিঃশেষের প্রান্ত অন্বেষণের অনুপ্রেরণায় প্রতিদানের প্রশ্নে অস্ফুট অভিসম্পাতে জৈবনিক কর্মযজ্ঞের গতিসঞ্চার । কালানুক্রমিক অবজ্ঞায় অচৈতন্য মনে উদ্ভাসিত চৈতন্যের স্পষ্টতর পথপরিক্রমার বিকশিত আস্থায় আঁখি যুগলের অপলক নৃশংসতা জন্মান্তরের স্বপ্ন সার্থকে স্ফীত ঠোঁটের অবয়বে সূস্পষ্ট । যুগান্তরের চক্রাবৃত অপ্রকৃতিস্থ মমতার গলাধঃকরণে বিধ্বংসী ঝড়ের আগমন নিশ্চিতকরণেই রচিত আস্তাকুরের অযাচিত অন্দর । অঝোর বৃষ্টিপাতের আবশ্যকীয়তায় অত্যাবশ্যকীয় মেঘমালার অনুপস্থিত সম্মীলনে শীতল হওয়ার ব্যগ্রতায় অটল থাকার দৃঢ়তা অস্পষ্ট । পুঁজিবাদী শিক্ষায় ভিক্ষার দীক্ষা অর্জনে সাম্যবাদের অস্তিত্ব তলানিতে স্থির । বোধশক্তির বিনাশে বধশক্তির বিকাশ, অব্যাহত প্রশ্রয়ে চিরস্থায়ী নিবাস। বিদগ্ধ পৃথিবীর বিদ্রোহী সভ্যতায় নিরর্থক জন্মের দ্যরথক মৃত্যু। অর্জিত ধিক্কারে লালিত সত্ত্বার করুণ অবনমনে পলায়নের মঞ্চ প্রস্তুত । ভেবনা, আলোর ব্যর্থতায় পতিত অন্ধকারের বুকে অবেক্ষমাণ পথিকের শেষ আশ্রয়ের সন্ধানে এই আকুতি । বিকৃত মস্তিষ্কে প্রাপ্তির আশাই বা কতটুকু ?? এমনি করিয়া আলেয়ার আলো নিয়াছে অন্ধকারে , জীবন মরন হাবুডুবু শুধু তারই অভ্যন্তরে .........।।।।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।