নদীর স্রোতের সাথে পানিও বয়ে চলে যায়। যা আমরা আর কখনো কোনো দিন পুনরায় দেখতে পাব না। নদীর পানি কখনো স্থির থাকে না। ঢেউ হয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্তে চলে যায়। এই মুহূর্তে আমরা যা দেখি, একটু পরেই তা বিলীন হয়ে যায়। মিশে যাবে মহাকলের অন্তরালে।
আমাদের কি আর এসব নিয়ে ভাবার সময় আছে!
বাবুই পাখির বাসা যে পৃথিবীর অন্যতম শিল্পকর্ম, বাবুই পাখিই এখন চিনি না। খসে পড়া উল্কা যে দেখতে কত সুন্দর, আমরা অনেকেই তা জানি না। আমরা দুর্বাঘাসের কচি পাতা চিনি না, তার উপর ভেসে থাকা শিশির ছুঁয়ে দেখি না। আমরা ভালো করে আাকাশ দেখতে পারি না, আকাশের রং যে কত বর্ণিল তা অনুভব করতে পারি না। আমরা বটের ছায়ার আমেজ গায়ে মাখি না, আমরা উদাসী বিকেলের হাওয়ায় নিজেকে ভাসাই না, আমরা খালি পায়ে মাটির স্পর্শ নেই না, আমরা দু'হাতের আঁজলায় বৃষ্টির পানি ধরে রাখি না, আমরা কোনো বৃক্ষকে জাপটে ধরি না আপন করে, দু'হাতের মুঠোয় সুবাসমাখা ফুল নিয়ে আমরা আর আমাদের কপাল, চোখ, ঠোঁটে ছোঁয়াই না। আমরা গান শিখি, কিন্তু আমাদের ভাষা প্রতিদিন কর্কশ হয়ে যায়। আমরা নাচ শিখি, নাচের মুদ্রা মেলাই, কিন্তু জীবনের অনেক মুদ্রা শেখার সময় হয় না আমাদের।
আমাদের জীবনের সর্বোচ্চ স্পর্শকাতর চলচিত্র হল, "আমরা মানুষ হওয়া সত্ত্বেও মানুষদেরকে চিনি না, জানি না, বোঝার চেষ্টাও করি না।
মানুষ মাত্রই কিছু না কিছু গুণ থাকে, অধিকাংশ সময় সেই গুণ আমরা দেখতে পাই না। মানুষ হিসেবে এটা আমাদের খুব খারাপ একটা ব্যর্থতা।"
আমরা কি জানি, সর্বোচ্চ ভালোবাসা কি?
নিগৃহীত হয়েও যদি ভালোবাসা যায়, সেটাই হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা। আবার, অনেক দোষ থাকার পরও যাকে ক্ষমা করা যায়, সেটাও সর্বোচ্চ ভালোবাসা।
সবচে বড় কথা হল, পানির স্রোত কখনো হারায় না। সমুদ্রে মিশে যায়।
তুমি হচ্ছ আমার সমুদ্র, "সীমানা"............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




