কিছুদিন আগের কথা। তখন খাদ্যে ভেজাল ধরার উৎসব চলছে। এরকম একসকালে -
পেট চোঁচোঁকরছে । নাসতার টেবিলে বসে আছি । সামনে নাসতা আছে । কিন্তু স্বভাববসত প্রথমে পত্রিকায়
চোখ বুলালাম । প্রথম আলোর হেডিং দেখে আঁতকে উঠলাম । খাদ্য ব্যবসায়ীদের ধর্মঘট । মনে মনে
কল্পনা করলাম, সব ফাস্টফুড বন্ধ - বার্গার নাই , পিৎজা নাই । না-হ-হ , আর চিন্তা করতে পারলাম
না । পত্রিকা রেখে খেতে বসলাম আর মনে মনে খাদ্য ব্যবসায়ীদের মনের কষ্ট উপলব্ধি করতে
পারলাম । যা হোক, পাউরূটি দিয়ে বানানো ঝাল টোস্ট আর সাথে তেঁতুলের সস্ - পরম তৃপ্তিতে
খাচ্ছি । সস্টা আমার অতি প্রিয় - বলা যায় টোস্ট দিয়ে সস্ খা িছ । সস্টার ইতিহাস মনে পড়লো ।
এক ফাস্টফুডে এটা আবিষ্কার করি । দোকানদারকে কয়েকবার রিকুয়েস্ট করার পর দিতে রাজি হল ।
বলল, 'ভাই, শুধু আপনেরেই দিতেছি । এক্কেবারে খাঁটি জিনিস, কুনো রঙ নাই ।' আসলেই চরম
জিনিস । আরো ঢাললাম পেটে । তেঁতুলের একটা বিঁচি দেখতে পেলাম । পরম তৃপ্তির সাথে মুখে
তুলতে গেলাম । হঠাৎ মনে হল বিঁচির আকৃতিটা কিরকম যেন । সাথে সাথে আবিষ্কার করলাম
জিনিসটা আর কিছুই না - উইম্পির হারানো সমপদ খোদ মি: তেলাপোকা । সাথে সাথে বাথরূমে ভোঁ
দৌড় । তারপরে কি করলাম বলার প্রয়োজন নেই । মনে মনে ফাস্টফুডগুলার চৌদ্দগুষ্টি উদ্ধার করলাম ।
'ব্যাটারা মর, কর গিয়া হরতাল । ভেজাল মুক্ত হওয়ার আগে আমি আর বাইরের খাবারের মধ্যে নাই ।
আমিও ধরমঘট শুরূ করলাম ।'(এইটা কিন্তু রাগের মাথায় বলছি) হঠাৎ মনে হল খাদ্যে কোনো ভেজাল
নাই । আসলেও তাই । কারন ,আমরা যা খাচ্ছি তা মানুষের খাদ্য তালিকার মধ্যেই পড়েনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

