তোমাকে ছাড়া ভাল নেই মা
প্রতিদিন বেলা শেষে যখন বাড়ী ফিরি কান্ত দেহে তখন দরজায় দাঁড়াতেই বিষন্ন হয়ে যায় মন। ভুল করে বলি”অদিতি...মা...। তুমি ডাক শুনে বা...বা...বলে দরজায় শব্দ করতে প্রাণপণ দরজা খুলতে চেষ্টা করতে,তখন আমি তোমার ছোট্ট পায়ের দৌড়ের আওয়াজ শুনতে পেতাম। খুব গভীরে অনুভব করতাম তুমি আমার কতটা পাগল। তোমার মা দরজা খুলতেই গলা জড়িয়ে চুমু খেয়ে বলতে...বা...বা... আমার চ কো বি..ন, জু...স এনেছো? আমি পরম মতমতায় তোমাকে সেগুলো পকেট থেকে বের করে দিতাম। আজ সাতদিন হলো মা তুমি নেই চলে গেলে মার সঙ্গে মামার বাড়ী ঢাকায় আর এই অবুঝ বাবা প্রতিটি মুর্হূত, প্রতিক্ষণ তোমার স্মৃতির নদীতে হাবুডুবু খাই। মুঠোফনে তোমার শিশুতোষ কন্ঠস্বর আমার বুকের ভেতর গেঁথে যায় তীরবৃদ্ধ পাখির মত। তুমি যখন বলো, বা...বা...তুমি কখোন আসবে? আসো? ভালো আছো? ’সত্যিইরে মা অদিতি তখন মনে হয় তোর জন্য আমার জন্মটা সার্থক।’এখনো রাত হলো প্রহীরর মতো জেগে থাকি দুচোখে ঘুম আসে না। তোমার সেই কথাগুলো বারবার বুকে বিঁধে, ”বা...বা...তুমি আমার ছায়াল। দুধু খাও। ঘুম পাড়ো” বলে শক্ত করে গলা জড়িয়ে ধরতে। সত্যিইরে মা কখনও ভাবিনি পিতৃত্বের এতো সুখ। মেয়ের ভালবাসা এতখানি...। অথচ তুমি জন্মনোর সময় কতদিন কেঁদেছিল তোমার মা। প্রথম সন্তান মেয়ে বলে। হিন্দু সমাজে মেয়েরা নাকি শুধুই বিড়ম্বনা। অমি কিন্তু সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম আমার এ মেয়েকে তুমি বাংলাদেশের মেয়ে করো। আজ তোমার বয়স এই ২০১০সালের ফেব্রুয়ারীতে দুই বছরে পা দিবে। তোমার এইটুকু বয়সে মেধা, মনন ও বুদ্ধিতে সবাই বিস্মিত। আমি চাই একদিন সবাইকে সত্যি সত্যি বিস্মিত করে দিবে যেন কেউ কোন দিন মনে না করে হিন্দু মেয়েরা শুধুই বিড়ম্বনা। তোমার মুখের আদলে গাঁথা আছে আমার সর্বস্ব। তোমাকে ছাড়া আমার কিছুই ভাললাগে না মা। তোমাকে ছাড়া ভাল নেই মা...।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।