অলৌকিকভাবে বেঁচে গেল পদ্মায় ভাসতে থাকা দুই বছরের শিশু
২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মঙ্গলমাঝি লঞ্চঘাটে বেলা ২টার সময় লঞ্চ থেকে কে বা কারা ২ বছর বয়সী এক মেয়েশিশুকে পদ্মা নদীতে ফেলে দেয়। মাঝির ঘাটের কাছাকাছি পদ্মা নদীতে দণ্ডায়মান যাত্রীবাহী লঞ্চ এমএল যোগাযোগ-এর দোকানদার মো. বিল্লাল হোসেন তার দোকানের ময়লা ফেলতে গিয়ে শিশুটিকে দেখতে পান নদীতে হাবুডুবু খাচ্ছে। মানবদরদি দোকানদার বিল্লাল তাত্ক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে ঘাটের সুপারভাইজার মোকলেস মাদবরের কাছে শিশুটিকে দেন। স্থানীয়রা প্রথমে জাজিরা থানাকে সংবাদ দেন এবং টাকাপয়সা তুলে জনৈক সুলতান মাদবরের মাধ্যমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ডাক্তার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে চিকিত্সার পর শিশুটি বর্তমানে সুস্থ আছে। এখন পর্যন্ত কোনো স্বজন তার সন্ধান করতে আসেনি। বিষয়টি এলাকার মানুষকে হতবাক করেছে। অমানবিক এই ঘটনার জন্য দোষীদের শাস্তি দাবি করেন এলাকাবাসী। বর্তমানে শিশুটি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝাড়ুদার নিঃসন্তান সাহেরা বেগমের মাতৃস্নেহে লালিত-পালিত হচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া মেয়েটির নাম দেয়া হয়েছে মেঘনা। সংবাদ পেয়ে জেলার বেসরকারি সংস্থা এসডিএস ও সেভ দ্য চিলড্রেন ইউকের অর্থায়নে পরিচালিত এনসিটিএফের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটির দায়ভার নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
সূত্র :
দৈনিক আমার দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন