somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফ আল দীন
বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

বিশালতায় হারিয়ে গিয়ে

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের চতুর্দিকের দৃশ্যমান জগৎটুকু দেখলেই বুঝতে পারি, আমরা কত ক্ষুদ্র জীব! তবে, আমরা যত ক্ষুদ্রই হই না কেন, মহান আল্লাহ্, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাঁর বিশালতার শেষ নেই! এই বিশালতা এমন যে, একে পরিমাপ করা যে কারো জন্যেই জটিলভাবে কঠিন, সাধ্যাতীত! তারপরও, মানুষকে আল্লাহ যে মেধা দিয়েছেন, হৃদয় দিয়েছেন এবং “স্বাধীনভাবে চিন্তা করা”র সক্ষমতা দিয়েছেন, তার একটি স্বাভাবিক দাবী হচ্ছেঃ মানুষ আল্লাহর বিশালতা নিয়ে চিন্তা-ভাবনা করবে! এই চিন্তার যত গভীরে সে যেতে পারবে, তার স্বত্তা তত বেশী অবনত হতে পারবে আল্লাহর কাছে। বান্দার “সেজদা” হবে অর্থময়!
আল্লাহর বিশালতা- সে এক অন্তহীন পারাবার! অবশ্য, সেই বিশালতায় সাঁতরে বেড়ানোর, কখনো কখনো হারিয়ে যাওয়ার, মধ্যে এক অনির্বচনীয় আনন্দ আছে। আল্লাহই এই বোধ সৃষ্টি করেছেন! এটাকেই হয়তো সূফী সাধকরা “খোদাকে পাওয়া”র অভিধায় ভূষিত করেন। এই আনন্দময়তার শেষ ধাপে গিয়ে জীবন-মৃত্যু একাকার হয়ে যাওয়া স্বাভাবিক!
তাহলে, আমাদের মত সাধারণ মানুষের কী হবে? এখানে হতাশার কিছু নেই। বলা হয়েছে, প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্থিত্ব আছে, আল্লাহর একটি জায়গা আছে। প্রতিটি মানুষেরই আল্লাহর সাথে এক প্রকার সম্পর্ক আছে। বিশালত্বের সাথে ক্ষুদ্রত্বের এক অসাধারণ অঙ্গাঅঙ্গিতা! তাই আপন সক্ষমতা অনুযায়ী প্রতিটি মানুষই আল্লাহকে অনুভব করে, আল্লাহকে পায়!
আবার, বাস্তবতা হলোঃ মানুষের চিন্তা ও চেতনার পরিধি ভীষণভাবে সীমাবদ্ধ! ক্ষুদ্রত্বে সে বৃত্তবন্দী হয়ে থাকবে, এটাই যেন স্বাভাবিকতা! তাই, জীবনের প্রতি আমাদের সীমাহীন ভালবাসা, আর মৃত্যুকে আমাদের ভীষণ ভয়! কারণ, মৃত্যু নামের পর্দা সরে যাওয়ার পর যে পথ-পরিক্রমা তার অনিবার্যতা সম্পর্কে জানার পরও অনিশ্চয়তার ভয় আমাদের ঘিরে রাখে! অথচ, আল্লাহর রসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিশ্চিত করছেন যে, প্রতিটি মানুষের জীবন-পরিক্রমার এক অতি ক্ষুদ্র অংশ হলো পৃথিবীর জীবন! এর আগে ও পরের অনিবার্য অংশ হচ্ছে সুদীর্ঘ পথ-পরিক্রমা। সেখানকার চলাটাও আল্লাহর বেঁধে দেয়া নিয়মেই চলে। সেই জীবনের পরতে পরতে রয়েছে আল্লাহর রহমত, আমাদের প্রতি দয়া আর অকল্পনীয় সব বিস্ময়! তবে, নিশ্চিতভাবেই তা আছে।
সেদিকপানে দৃষ্টি রাখলে আর এসব কথা ভাবলে, এই জীবনজুড়ে যেসব হীন আচরণ আমাদের গ্লানিযুক্ত করে, হিংসা-বিদ্বেষ-অপকর্মের মতো অর্থহীন কাজ যা আমাদের প্রচন্ড ব্যস্ত রাখে এবং সময়ের অপচয় নিশ্চিত করে - ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।
আমাদের জীবনের লক্ষ্যই তো কৃতকার্যতা/ সফলতা, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই কেবল সম্ভব!

আশরাফ আল দীন।।মিরপুর, ঢাকা।
[email protected]
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×