somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিশ্বযুদ্ধের গ্রেনেড আবিষ্কার- এখনও অবিস্ফরিত!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই যখন ক্রিকেট খেলার জন্যে অস্ট্রেলিয়ার দিকে চোখ দিয়ে রেখেছে ঠিক তখনই পশ্চিম অস্ট্রেলিয়ান টেরিরটরীতে এক জেলের জালে ধরা পড়লো সবচেয়ে অদ্ভুত এবং অস্বাভাবিক একটি জিনিস আর তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত ১০০ বছরের পুরনো একটি অবিস্ফরিত গ্রেনেড। প্রতিদিনের মতোই সোয়ান নদীর এপল ক্রস জেটিতে মাছ ধরতে বেড়িয়েছিলো সেই জেলে। এবার মাছের বদলে ধরা পড়লো এই অস্বাভাবিক বস্তুটি। এরপর সাথে সাথেই সেই ব্যাক্তি নৌবাহিনীকে খবর দিলে তারা পুলিশ নিয়ে এসে গ্রেনেডটি অকেজো করার চেষ্টা করে।কিন্তু ফিউজ না থাকায় এটিকে অকেজো করা যায় নি। পুলিশের সাথে কথা বলে জানা যায়, এই গ্রেনেডটি জার্মানরা আবিস্কার করে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই গ্রেনেডের নাম জার্মান ভাষায় রাখা হয় গ্রানাটেনওয়ারফেয়ার।১৯১৬ সালে এটি ব্যবহার করা হয়েছিলো।







ছবিঃ গ্রেনেড লাঞ্চার।
প্রথম বিশ্বযুদ্ধের সময়ের গ্রেনেড কিভাবে অস্ট্রেলিয়ান জেটিতে আসলো, এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ান কোন সৈন্য স্মৃতিস্মারক হিসেবে এটা সাথে করে নিয়ে আসে যদিও এটা সম্পূর্নভাবে অবৈধ।



ছবিঃ এই গ্রেনেডের আধুনিক সংস্করন

পুলিশ আরো জানায়, এই গ্রেনেড অনেক শক্তিশালী, প্রায় ১০০০ ফিট দূর পর্যন্ত এটিকে নিক্ষেপ করা যেতো। পুলিশ জানায়, যেহেতু এটার কোন ফিউজ ছিলোনা, তাই এটিকে অস্ট্রেলিয়ান সরকারের অবিস্ফরিত গোলাবারুদ সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী সংরক্ষন করতে হয়েছে। যেটাতে বলা হয়েছিলো, “ সাধারনত অবিস্ফরিত গোলাবারুদ বিপজ্জনক এবং গ্রেনেডটিকে অকেজো করতে সকল ব্যবস্থা পরাস্ত হয়েছে সুতরাং এটাকে কিছু সাবধানতা নীতি অবলম্বন পূর্বক বহন করতে হবে। একটু অসাবধানতা কিংবা নাড়াচাড়া করলে এটি বিস্ফোরিত হতে পারে।’’



ছবিঃ অস্ট্রেলিয়ান পুলিশ ডিপার্টমেন্টের জারিকৃত সতর্কবার্তা।


পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং জাতিগত পট পরিবর্তনে প্রথম বিশ্বযুদ্ধ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এই যুদ্ধে ক্ষয় ক্ষতির পরিমান অনেক বেশী ছিলো। এখনো অনেক স্থানে এর ধ্বংসাবশেষ কিংবা স্মারক ছড়িয়ে ছিটিয়ে আছে।

ভিডিওঃ

১০০ বছর পুরনো গ্রেনেড উদ্ধার!

সুত্রঃ ডেইলি মেইল, গ্রিন্ড টিভি, পার্থ নিউজ।

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×