somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Best REAL জোক অফ ২০১২ !!! (বাস্তব ঘটনা)

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার এক ভাই পল্টনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন । রিকশাযোগে কদমতলি পৌঁছে বাসের জন্য অপেক্ষা করছেন । স্টেশনে যাত্রীদের বিশাল বড় লাইন । কি আর করার ! তিনিও দাঁড়ালেন লাইনের শেষ মাথায় । এবংবুঝতে পারলেন, পরের বাসে তার আরোহন করার আরআশা নাই । সেই বাসের পর যে বাসটা আসবে সেইটাই এখন ভরসা । :(

হাহ !! লাইনে দাঁড়িয়ে দেশের বর্তমান নানান বিষয় ভাবছেন, ফ্লাই ওভার নির্মাণে অনিয়ম, গার্মেন্টসে নিরাপত্তার বিষয়ে অনিয়ম, আরও এমনই কত বিষয় ।
সামনে তাকিয়ে দেখলেন কতগুলো যাত্রী লাইনে না দাঁড়িয়ে লাইনের সামনে জটলা করছে । বাস আসলে তারা হুড়মুড়িয়ে উঠার চেষ্টা করবে ।
উহ্!! এখানেও অনিয়ম !!!


রীতিমত বাস আসল, যাত্রীরা উঠল ।
নাহ, লাইনের যাত্রীদের কড়াকড়ির কারনে ঐ জটলা সৃষ্টিকারী কেউ অনিয়ম করে বাসে উঠার চেষ্টায় সফল হল না ।
এবার বাস ছাড়ার পালা ।
অতঃপর এক আকস্মিক ঘটনা । কোত্থেকে এক লোক এসে হুটহাট করে বাসে উঠতে লাগল !
আরে ভাই, এতগুলো মানুষ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়েও সবাই বাসে উঠতে পারল না, আর উনি কিনা এসেই বাসে উঠে যাচ্ছেন ! মগের মুল্লুকনাকি !! দেশ থেকে নিয়ম-শৃঙ্খলা একেবারে উঠেই গেল নাকি ! যে যেভাবে ইচ্ছা অনিয়ম দুর্নীতি করেই যাবে, এভাবে তো আর মানা যায় না । :@

অতএব, কয়েকজন মিলে পাকড়াও হল সেই লোকটির ওপর, তাকে টেনে নামাল বাস থেকে । একজন তো তার শার্টের কলার ধরে রেখেছে, লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তো চোখ বড় বড় করে তার দিকে তাকাচ্ছে, বুঝতেই পারছেন অবস্থা একদম উরকিধুরকি !

লোকটি : আররে অই মিয়া... এইডা কী... আমারে ছাড়েন কইতাচ্ছি...

যিনি কলার ধরে রেখেছেন: আববে... তুই লাইন ভাংছস কেলা...? :@

লোকটি : লাইন ভাংছি মানে... আপনে চিনেন আমারে...? (ওররে কি ঝারি)

যাত্রীটি : তোরে আবার কি চিনুম... আমারে চিনছ তুই...? তুই কোন মহল্লার রংবাজ রে.... (বাপরে! দাপট কারে কয়)

লোকটি : আররে ভাই, আগে ছাড়েন আমারে, কলার ছাইড়া কথা কন...

যাত্রীটি : এত্তোগুলা মানুস লাইনে খাড়ায়া রইচ্ছে, আর তুই আয়াই কেলকেলায়া বাসে উইঠা পড়তাছস, আববে কুনহানকার জমিদার রে তুই...???

লোকটি : আররে ধুততুরি... বাস কি আপনে চালায়া লয়াযাইবেন মিয়া.... আমি বাসের ডেরাইভার....

সবাই তো হা !!
আসলেই তো, বাসের ভিতরে তো ড্রাইভার নাই ।
তারপর . . . . .

হা হা হা.... :D LOL :প
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×