শুরুতেই একটু স্মৃতিশক্তির একটা পরীক্ষা হয়ে যাক । জিঙ্গেলটা কার কার মনে আছে? পুরোটা মনে না থাকলে একটু একটু করে মিলিয়ে দেখে নিন কতটুকু মনে আছে ।
পড়েছি কপালে টিপ
চোখে কাজল ।
যাহ(ব্যাকগ্রাউন্ডে)
আংটি অনামিকায়
কাঁচের নাকফুল ।
রেশমি চুড়ি,বেলোয়ারি
পড়েছি কোন শাড়ি
বলনা পাকিজা পাকিজা
পাকিজা গার্ডেন প্রিন্ট শাড়ি ।
পাকিজা !!!
দিতির করা পাকিজা প্রিন্ট শাড়িট অ্যাডগুলো বেশ পুরনো । ৯০ এর একদম শুরুর দিকের হয়তো । আমার নিজেরই মেমরী সেলগুলো তখন তখন নবজাতক তাই সবটুকু ধারণ করতে পারে নাই । পাকিজা শাড়ির কথা কেউ বললে ভেসে উঠত কোন এক মহিলার অস্পষ্ট আবছায়া মূর্তি শাড়ি পড়ে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছে । এমনকি জিঙ্গেলটাও মনে ছিল না । কয়দিন আগে হঠাৎ বাকের ভাইয়ের সেই বিখ্যাত কোথাও কেউ নেই নাটককার ফাঁকে এক মিনিটের পাকিজার অ্যাড পেয়ে গেলাম । ব্যস !! আর কি চাই । ভিডিও কাটার দিয়ে অংশটুকু কেটে নগদে ইউটিউবে আপলোড এবং ভাবলাম ব্লগেও দিয়ে যাই । এসব জিনিসের কদর করার লোকের অভাব নাই এখানে । অন্তত ব্লগবিষয়ক পুরনো স্মৃতিগুলো তাই বলে ।
অনেকদিন লিখি না। অবশ্য আগেও খুব একটা লিখতাম মনে পরে না । ব্লগে আজাইরা আড্ডাবাজিই তো করতাম । যাইহোক । এতদিন পর আসছি তাই পাকিজা প্রিন্ট শাড়ির সাথে বিজরী বরকতউল্লাহর নন্দিনী প্রিন্ট শাড়ির অ্যাডটা বোনাস
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল। দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়। অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ। ================================ ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে। আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন