যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহাবাগের আন্দোলন , রাজনীতি , বি এন পি - জামাত আর আওয়ামীলীগ নিয়ে কিছু লিখতে আগ্রহী হলাম । জানি এই লেখা পড়ে আমাকে অনেকে বি এন পি - জামাত সমর্থক ভাবতে পারেন । কিন্তু আমি শুধু কিছু সত্যি কথা ও আমার ভাবনা গুলো শেয়ার করবো । আমার এই লেখায় কোন ভুল থাকলে যারা জবাব দিবেন দয়া করে রেফারেন্স উল্লেখ করে জবাব দেন। যুক্তি খন্ডন করুন । কিন্তু আবেগ দিয়ে কোন উত্তর দিবেন না । বড় একটা লেখা , একটু ধৈর্য বিচ্যুতি ঘটতে পারে , এ জন্য ক্ষমা চাইছি । আসুন দেখি কি লিখতে পারলাম । আপানদের মতামত ও জানান ।
ব্লগার ইমরানের লিখিত বক্তব্য শুনলাম । আমার কাছে মনে হল আওয়ামীলীগের কেউ লিখে দিয়েছে । কেন ? আসুন আলোচনা করি ।
১. তাঁর কথায় বুঝলাম সব অপকর্ম ঘটেছে ৭৫-৯৬ সাল পর্যন্ত । ওই সময়ে রাজাকার পুনর্বাসিত হয়েছে । মোটামুটি আগত সবার কথাতেই ২১ বছর এর উল্লেখ ছিল (৭৫-৯৬) আবার ২০০১ এ বি এন পি এসে রাজাকার দের মন্ত্রী বানিয়ে আমাদের কলঙ্কিত করেছে । ঠিক আছে , মানলাম । প্রথমেই আমার প্রশ্ন তাহলে আওয়ামীলীগ ৯৬ তে জামালপুরের রাজাকার মাওলানা নুরুল ইসলাম কে ধর্ম মন্ত্রী বানিয়ে কি কলঙ্কিত করেনি ?
২. শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের কথা তুলে এনেছেন । তাহলে ৯৬ তে সেই আন্দোলন হতে আওয়ামীলীগ পিছু হটে কেন জামাতের সাথে তত্ত্বাবধায়ক আন্দোলনে শরিক হয়েছিলো ? তা কেন উল্লেখ নেই ? অপশক্তি কি কেবল বি এন পি ? আজ যে শেখ হাসিনার রাজাকার বেয়াই , মন্ত্রী দের এ পি এস যাদের সবাই চেনে রাজাকার , তাদের বিচারের ব্যাপারে কিছু বললেন না কেন ? সরকারের ঘরের রাজাকার দের বিচার আগে হলে লোকে এটা নিয়ে বাহবা দিত , ভরসা পেত এই বিচারের উপর ।
৩. ২০০৮ এ নাকি এই সরকার এসে ট্রাইব্যুনাল বানিয়ে সফলতার সহিত বিচার করতে ছিল । কিন্তু শুধু কাদের মোল্লার রায় টা ঠিক হইনি । সফলতার সহিত বিচার চলতে থাকলে তরুন দের কেন আজ রাস্তায় নামতে হল ? আসলে গুরুজন রা বলছেন , সামনে ইলেকশন নতুন ইস্যু সৃষ্টির জন্যই এই আন্দোলন । আমি গতকাল ও তাদের কে নিন্দুক বলেছিলাম । কিন্তু আজ আর তাদের মুখে ছাই মারতে পারছি না । ঘটনা কিছু হলেও সত্য । আন্দোলনের শুরুটা তরুন ব্লগার দিয়ে হলেও , মনে হয় এমনটাই আওয়ামীলীগ চাইছিল । তারা সফল । কারন সরকারের অমত থাকলে এতখন জনগনের চলা চল , আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে পিপার স্প্রে , রঙ্গিন জল কামান এসে সবাই কে হটিয়ে দিত ।
৪ - আন্দোলনে রাজনৈতিকদলের নেতাকর্মী উপস্থিতি । শাহবাগের আন্দোলন, দেশ টিভিতে লাইভ দেখাচ্ছে , সেইখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে সহ ছাত্রলীগের নেতাদেরকে আন্দোলনের নেতৃবৃন্দের সাথে স্টেজে দেখা যাচ্ছে !!! বুঝা যাচ্ছে না, সাধারন জনগন এর মাঝে অই রাজনৈতিকদলের নেতাকর্মী গুলা কি করে??? আসলে আন্দোলনটা কাদের ??? কি উদ্দেশ্য ??? এই রাজনৈতিকদলের নেতা কর্মীদের উপস্থিতি তো আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করছে
আমি মোটেই এই আন্দোলন বা বিচারের বিপক্ষে না । কিন্তু যারা এই নিয়ে রাজনীতি করবে , বা করছে তাদের বিপক্ষে । আমি এখানে শুধু তা তুলে ধরলাম । আসুন এইবার দেখি - আন্দোলনের পজিটিভ দিক কি কি আছে ।
১. তরুন দের মাঝে দেশ প্রেমের চেতনা নতুন ভাবে জাগ্রত ।
২. তরুন রা চাইলে সব আন্দোলন এ নামতে পারে , তারা ভীত নয়
৩. মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য শুধু এই সরকার না , যেকোনো সরকার কে চাপে রাখার জন্য দারুন এক উদাহরন সৃষ্টি করা ।
৪. অপরাধ করে আদালতে পার পাওয়া গেলেও জনতার আদালতে মাফ নেই কারো , আবার প্রমান হল । আগে হয়তো অনেকে মাফ পেত , এখন কিছু হলেও শাস্তি হচ্ছে , বা বিচার হবে আশা করা যায় ।
আমার মনে যে সন্দেহ গুলো আছে , এইবার সেগুলা বলি -
১. অনেক লাল পতাকা দেখলাম যাই হোক সেগুলা কম্যুনিস্ট পার্টির । কিন্তু আগে শুনছিলাম কেউ নাকি দলীয় পতাকা , বা ব্যানার নিতে পারবে না । তাই মনে হল কিছু কম্যুনিস্ট পোলাপান দিয়া তাদের নেতারা আওয়ামীলীগ এর উপর একটা চাপ সৃষ্টি করতে চায় । লীগের ঘাড়ে বসে কিছু আদায়ের চেষ্টা । কারন বামদের সেই আদর্শ নাই অনেক দিন থেকেই । সেই সাথে বুঝাতে চায় রাজনীতিতে তাদের গুরুত্ব । _
২. মুক্তিযুদ্ধ সেক্টরস কমান্ডার ফোরামের নেতারা, উপস্থিত ছিল । হায়রে ওদের কি লজ্জা করে নাই এখানে আসতে । ওনাদের নেতা এ কে খন্দকার তো আওয়ামীলীগের মন্ত্রী ও , আগের বার এই ফোরাম যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নির্দলীয় ব্যানারে আন্দোলন করে এ কে খন্দকার মন্ত্রী ও হল । তাঁর মানে বুঝা যায় আগের বারের আন্দলনেও ওনাদের রাজনৈতিক ইস্যু ছিল । এইবারেও তাই -
৩. শিক্ষাবিদ ড. জাফর ইকবাল এসেছিল । তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান কে নাকি সাইদী হত্যা করেছিলো । কিন্তু আদালত যখন ওনাকে সাক্ষী দিতে ডাকল , তিনি কেন ট্রাইব্যুনালে গিয়ে সাইদির বিরুদ্ধে সাক্ষী দিলেন না ? পরে নাকি ওনার ছোট ভাই আহসান হাবীব সাক্ষ্য দিয়েছিল । এইটা সত্যি কিনা জানি না । সত্যি হলে জাফর ইকবাল কে ও বলব ২ মুখো কথার মানুষ -
৪. সমাবেশ থেকে শপথ নিয়ে বলা হয়, বাসা-বাড়িতে জামায়াত-শিবিরের মুখপাত্র দৈনিক সোনার বাংলা, নয়া দিগন্ত পত্রিকা রাখা হবে না। এসময় জামায়াত-শিবিরকে বাসা ভাড়া না দেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা জামায়াত-শিবির পরিচালিত রেটিনাসহ কোনো কোচিং সেন্টারে সন্তানদের না পাঠানোর অনুরোধ করেন। ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না খোলা, ইবনে সিনা প্রতিষ্ঠানের কোনো সেবা না নিতে উপস্থিত সাধারণকে শপথ বাক্য পাঠ করানো হয়। আমার প্রশ্ন হল এইখানে যারা কাজ করেন সবাই কি শিবির ? তাদের বাঁচতে দিবেন না । কিন্তু শিবির করা তরুন রা তো রাজাকার না । তাদের ভিন্নমত শ্রদ্ধা না করতে পারলে আপনাদের কিসের গনতন্ত্র ? তাদের নেতারা দোষী হলে বিচার হোক । ওরা তাণ্ডব করলে শাস্তি হোক । কিন্তু আপনাদের বিপক্ষ হলেই ওদের না বলবেন ? আসল কথা একটাই । জামায়াত-শিবির নিষিদ্ধ করা । তাহলে বি এন পি দুর্বল হবে । আওয়ামীলীগের লাভ । কিন্তু ওরা নতুন নাম দিয়ে আবারো তো রাজনীতি করবে । তখন কি আবার নিষিদ্ধ করবেন ?
৫.কথায় কথায় ওদের পাকিস্তান জেতে বলেন । আমার কথা হল পাকিস্তানের ও কি সবাই খারাপ । তাহলে আজ অনেক পাকিস্তানির সাথে প্রখাত সাংবাদিক হামীদ মীর যে ৭১ এর অপরাধিদের বিচার চায় । তিনি ও খারাপ ? আমার কথা একটাই । বিচার করেন , কিন্তু এর মাঝে অপরাজনীতি ঢোকাবেন না । সব কিছুতেই ফয়দা হাসিলের চেষ্টা না করাই ভাল । কারন এই মুক্তিযুদ্ধ আমাদের আবেগের জায়গা । এইটা র মাঝে বিচার খেলা খেলে রং মিশিয়ে রাজনীতি করলে জনগন আজীবন আপনাদের ধিক্কার দিবে ।
অনেকে এগুলা পড়ার পরে বলবে আমি কেন বি এন পি - জামাতের সমালোচনা করছি না । আমি হয়তো শিবিরের এজেন্ট বা বি এন পির কঠিন সমর্থক । আসলে ব্যাপারটা তা নয় । বি এন পি আন্দোলনের আগেও নাই , পিছেও নাই । তাই এই বিষয়ে সেভাবে সমালোচনা করা যাচ্ছে না । হ্যাঁ , তাদের বিষয়ে এখন মস্ত বড় অপরাধ হল তারা এখনও জামাত নিয়ে রাজনীতি করছে । বা জামাতের পক্ষে বলছে । কিন্তু আওয়ামীলীগ যে ৮৬ এর নির্বাচন বা ৯৬ এ তত্ত্বাবধায়ক আন্দোলন করল জামাতের সাথে , সে বিষয়ে অনেকে হয়তো ভুলে গেছে বা মনে পড়লেও না জানার ভান করে থাকছে । কিংবা অন্য যুক্তি দিয়ে আওয়ামীলীগের দোষ আড়ালের চেষ্টা করছেন ।
যাই হোক বি এন পি সম্পর্কে বলবো - বি এন পি আগে থেকেই রায় নিয়ে পাথুরে নীরবতা অবলম্বন করছে । ক্ষমতার লোভ , আর জামাতের সঙ্গ এতই প্রিয় তারা যেন নির্বাক । ইতিহাসের পাতায় অম্লান থাকার শ্রেষ্ঠ সুযোগ হারাল । খুব কি বেশি ক্ষতি হত , এই মঞ্চে এসে দাড়িয়ে বলা - আমরাও কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের বিচার চাই । না , তা করল না । এর থেকে যে সরকার পতনের আন্দোলন ও করা যায় , তাও মনে হয় বি এন পি নেতাদের উপলব্ধি করার নৈতিক সমর্থন বা শক্তি ও নেই । ঘরেই বসে রইল । জাতি যেমন এ জন্য বি এন পি কে ক্ষমা করবে না , তেমনি ক্ষমা করবে না , আরেক স্বার্থান্বেষী দল আওয়ামী লিগ কে তাদের দ্বি মুখি নীতির জন্য । তারা যেন সর্প হইয়া দংশন করে , ওঝা হইয়া ঝারে । বেইমানের গুষ্ঠি । সন্দেহাতীত ভাবে নাকি প্রমানিত কাদের মোল্লা খুনি । তারপর বিচার - আরাম আয়েশে যাবজ্জীবন । এখন আবার শাহাবাগে যায় আন্দোলনকারীদের সংহতি জানাতে । ফাউল আর বলে কারে , যতসব ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




