গত কয়েকদিন শাহাবাগ , মুক্তিযুদ্ধ , জামাত শিবির , বি এন পি , আওয়ামীলীগ নিয়ে ফেসবুক এবং ব্লগ এ বেশ কিছু লেখা লিখেছিলাম । যা অনেকের মনে আঘাত দিয়েছে । ব্লগে ছাগু উপাধি পেয়েছি । ফেসবুকে পরিচিত , অপরিচিত কেউ কমেন্ট এ , কেউ ইনবক্স এ , কেউবা সরাসরি কল দিয়ে মনের দুখের কথা জানিয়েছেন , প্রচ্ছন্ন ইঙ্গিতে হুমকি ও দিয়েছেন । তারা আমাকে শিবিরের এজেন্ট বা বি এন পি কর্মী ভেবেছেন , যা একান্তই ছিল তাদের ভুল ধারনা ।
তাই আমি ভীত হয়ে আর এই বিষয় নিয়ে কিছু লিখছি না । হ্যাঁ , আমি ভয় পেয়েছি । আমি একজন সাধারন নাগরিক । কোন রাজনৈতিক দলের না , যে আমাকে ডেকে নিয়ে গুম করলে , বা সাইজ করলে দলের শীর্ষ নেতারা দেখতে যাবে ,সুস্থ হয়ে ফিরলে বড় কোন পদ দিবে । আমার কিছু হলে একান্তই আমার কাছের মানুষ জন কান্নাকাটি করবে , হয়তো তাদের কোন শূন্যতা ও সৃষ্টি হবে । তাই রাজনৈতিক বিষয় নিয়ে আর কিছু লিখছি না । তবে ভবিষ্যতে সুযোগ পেলে কিছু প্রকাশ করবো । তখন নিশ্চয়ই আজকের দেশপ্রেমিক বন্ধুদের সামনে সত্য উন্মোচন করতে পারব । সময় বলে দিবে আমি ঠিক না ভুল ছিলাম । আমি ও নিজে সেই অপেক্ষায় আছি ।
তবে আপাতত রাজনৈতিক বিষয় নিয়ে লেখা থেকে অবসর নিলাম , কিন্তু লেখা থেকে আত্মহত্যা করলাম না । আমার লেখা গুলো পড়ে যাদের কিছু টা হলেও ভাল লেগেছে , উৎসাহ দিয়েছেন অথবা আহত হয়েছেন , কিংবা সমালোচনা করেছেন - সবাইকে ধন্যবাদ ।
( বি দ্র ঃ কিছু না লিখে থাকতে পারি না , তাই ঠিক করেছি আপাতত প্রেমের কবিতা , ১৮ + বিষয়ক লেখা ইত্যাদি লিখবো )
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




