somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরাইলে এক প্রবাসী খুন : পাল্টা প্লাটা : বাদী হলেন আসামি

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাজু মিয়া নামে এক প্রবাসী খুনের ঘটনায় দু’টি মামলা হয়েছে। এ হত্যাকা- নিয়ে পরিবারের লোকদের মধ্যে রশিটানাটানি চলছে। এতে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রবাসী খুনের ঘটনায় গত ১ জুলাই নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহত মাজু মিয়ার প্রথম স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে জাহাঙ্গীর ও আকবর মিয়া, মেয়ে লিপি আক্তার, প্রথম স্ত্রীর ভাই যাদব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে। এ মামলার আসামি আনোয়ারা বেগম ও আকবর মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তারা জেলহাজতে আছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। অপরদিকে একই খুনের ঘটনায় গত ৭ জুলাই নিহত মাজু মিয়ার মেয়ে শিল্পী আক্তার বাদী ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহতের প্রথম স্ত্রীর বড় ছেলে জাহাঙ্গীর মিয়া, দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম, তার পিতা আব্দুল আলীম, নিহতের ভাই জামাল মিয়া, দ্বিতীয় স্ত্রীর তিন ভাই আব্দুর রহমান, হাবিবুর রহমান, নাছির মিয়া এবং সিরাজুল ইসলাম ও আল আমিন নামে তাদের দুই আত্মীয়কে। বাদীর আইনজীবি জানান, এ মামলাটি আমলে নিয়ে থানায় আগে দায়ের করা মামলার সাথে একত্রে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। শিউলী বেগম মামলায় উল্লেখ করেন, তার স্বামীকে পূর্ব বিরোধের জের ধরে প্রথম স্ত্রী আনোয়ারা বেগমের নির্দেশে ছেলে জাহাঙ্গীর ও অন্যান্য আসামীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে। অপরদিকে শিল্পী আক্তার মামলায় উল্লেখ করেন, সম্পত্তি গ্রাস করতে শিউলী বেগমের নির্দেশে জাহাঙ্গীরসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে হত্যা করা হয়। উল্লেখ্য, সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মৃত তারু মিয়ার ছেলে সদ্য প্রবাস ফেরত মাজু মিয়া গত ১ জুলাই দুপুরে সদরের প্রাতঃবাজার এলাকায় তার প্রথম স্ত্রীর বাড়িতে নির্মমভাবে খুন হন। এদিকে এ হত্যাকান্ড নিয়ে পাল্টা মামলার ঘটনায় নিহতের স্বজনরা বিস্ময় প্রকাশ করেন। তাদের অনেকের দাবি, প্রথম স্ত্রী আনোয়ারা বেগমের হুকুমে তার তিন ছেলে মেয়ে এবং ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে প্রকাশ্যে মাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে খুন করে। খুনের দায়ে আনোয়ারা বেগম ও তার ছেলে আকবর জেলে আছে।
প্রাতঃবাজার এলাকার অনেক ব্যবসায়ী জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে জাহাঙ্গীর তার পিতা মাজু মিয়াকে ছুরিকাঘাত করে। এসময় তার প্রথম স্ত্রীসহ অন্য সন্তানেরা তার ওপর হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে রক্তাক্ত অবস্থায় মাজু মিয়া দৌড়ে বাজারের রাস্তায় নেমে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ কথা বাজারের সকলেই জানেন। নিহতের আপন ভাই জামাল মিয়া বলেন, দ্বিতীয় বিয়েই কাল হয়ে দাঁড়ায় মাজু মিয়ার। এ বিয়ের পর তার প্রথম স্ত্রীসহ সন্তানেরা তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। দেড়মাস আগে তার দ্বিতীয় স্ত্রী শিউলীর গর্ভে কন্যা সন্তান জন্ম নেয়। এ খবর পেয়ে কয়েকদিন আগে সৌদী আবর থেকে ছুঁটিতে দেশে আসেন মাজু মিয়া। চাচাত ভাই মোঃ আবদুল্লাহ জানান, প্রথম স্ত্রীর নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাজু মিয়া দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। মাজু মিয়া তার প্রথম স্ত্রীর বাড়িতে খুন হন। তার দ্বিতীয় স্ত্রী শিউলী আড়াই মাস যাবত পিতার বাড়ি বাঘাসূতা গ্রামে অবস্থান করছেন। সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। প্রায় দুইমাস বয়সী এ শিশু রাইসা মনি এখনেও বুঝতে পারেনি তার পিতা বেঁচে নেই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী এ খুনের ঘটনায় দু’টি মামলার কথা নিশ্চিত করে বলেন, পরের মামলাটি আদালত থেকে এসেছে। আদালতের নির্দেশে দু’টি মামলায়ই নিভীড়ভাবে তদন্ত করছে পুলিশ। এ হত্যাকান্ডে দু’টি মামলার কারণ সম্পর্কে তিনি অন্য কোন মন্তব্য না করে বলেন আমরা (পুলিশ) আদালতের বাইরে যেতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাজু মিয়া নামে এক প্রবাসী খুনের ঘটনায় দু’টি মামলা হয়েছে। এ হত্যাকা- নিয়ে পরিবারের লোকদের মধ্যে রশিটানাটানি চলছে। এতে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রবাসী খুনের ঘটনায় গত ১ জুলাই নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহত মাজু মিয়ার প্রথম স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে জাহাঙ্গীর ও আকবর মিয়া, মেয়ে লিপি আক্তার, প্রথম স্ত্রীর ভাই যাদব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে। এ মামলার আসামি আনোয়ারা বেগম ও আকবর মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তারা জেলহাজতে আছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। অপরদিকে একই খুনের ঘটনায় গত ৭ জুলাই নিহত মাজু মিয়ার মেয়ে শিল্পী আক্তার বাদী ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এতে আসামী করা হয় নিহতের প্রথম স্ত্রীর বড় ছেলে জাহাঙ্গীর মিয়া, দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম, তার পিতা আব্দুল আলীম, নিহতের ভাই জামাল মিয়া, দ্বিতীয় স্ত্রীর তিন ভাই আব্দুর রহমান, হাবিবুর রহমান, নাছির মিয়া এবং সিরাজুল ইসলাম ও আল আমিন নামে তাদের দুই আত্মীয়কে। বাদীর আইনজীবি জানান, এ মামলাটি আমলে নিয়ে থানায় আগে দায়ের করা মামলার সাথে একত্রে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। শিউলী বেগম মামলায় উল্লেখ করেন, তার স্বামীকে পূর্ব বিরোধের জের ধরে প্রথম স্ত্রী আনোয়ারা বেগমের নির্দেশে ছেলে জাহাঙ্গীর ও অন্যান্য আসামীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে। অপরদিকে শিল্পী আক্তার মামলায় উল্লেখ করেন, সম্পত্তি গ্রাস করতে শিউলী বেগমের নির্দেশে জাহাঙ্গীরসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে হত্যা করা হয়। উল্লেখ্য, সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মৃত তারু মিয়ার ছেলে সদ্য প্রবাস ফেরত মাজু মিয়া গত ১ জুলাই দুপুরে সদরের প্রাতঃবাজার এলাকায় তার প্রথম স্ত্রীর বাড়িতে নির্মমভাবে খুন হন। এদিকে এ হত্যাকান্ড নিয়ে পাল্টা মামলার ঘটনায় নিহতের স্বজনরা বিস্ময় প্রকাশ করেন। তাদের অনেকের দাবি, প্রথম স্ত্রী আনোয়ারা বেগমের হুকুমে তার তিন ছেলে মেয়ে এবং ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে প্রকাশ্যে মাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে খুন করে। খুনের দায়ে আনোয়ারা বেগম ও তার ছেলে আকবর জেলে আছে।
প্রাতঃবাজার এলাকার অনেক ব্যবসায়ী জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে জাহাঙ্গীর তার পিতা মাজু মিয়াকে ছুরিকাঘাত করে। এসময় তার প্রথম স্ত্রীসহ অন্য সন্তানেরা তার ওপর হামলা চালায়। তাদের হাত থেকে বাঁচতে রক্তাক্ত অবস্থায় মাজু মিয়া দৌড়ে বাজারের রাস্তায় নেমে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ কথা বাজারের সকলেই জানেন। নিহতের আপন ভাই জামাল মিয়া বলেন, দ্বিতীয় বিয়েই কাল হয়ে দাঁড়ায় মাজু মিয়ার। এ বিয়ের পর তার প্রথম স্ত্রীসহ সন্তানেরা তার ওপর চরম ক্ষুব্ধ ছিল। দেড়মাস আগে তার দ্বিতীয় স্ত্রী শিউলীর গর্ভে কন্যা সন্তান জন্ম নেয়। এ খবর পেয়ে কয়েকদিন আগে সৌদী আবর থেকে ছুঁটিতে দেশে আসেন মাজু মিয়া। চাচাত ভাই মোঃ আবদুল্লাহ জানান, প্রথম স্ত্রীর নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাজু মিয়া দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। মাজু মিয়া তার প্রথম স্ত্রীর বাড়িতে খুন হন। তার দ্বিতীয় স্ত্রী শিউলী আড়াই মাস যাবত পিতার বাড়ি বাঘাসূতা গ্রামে অবস্থান করছেন। সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। প্রায় দুইমাস বয়সী এ শিশু রাইসা মনি এখনেও বুঝতে পারেনি তার পিতা বেঁচে নেই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী এ খুনের ঘটনায় দু’টি মামলার কথা নিশ্চিত করে বলেন, পরের মামলাটি আদালত থেকে এসেছে। আদালতের নির্দেশে দু’টি মামলায়ই নিভীড়ভাবে তদন্ত করছে পুলিশ। এ হত্যাকান্ডে দু’টি মামলার কারণ সম্পর্কে তিনি অন্য কোন মন্তব্য না করে বলেন আমরা (পুলিশ) আদালতের বাইরে যেতে পারে না। সূত্র:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×