somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের হাবিবার রাজকীয় গায়ে হলুদ সন্ধ্যা

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য আর পাঁচটা সাধারণ মেয়ের বিয়ের মতো নয়, অনেকটা রাজকীয় হালেই হতে যাচ্ছে হাবিবার বিয়ে। আলোচিত এ বিয়ের কথা এখন সবার মুখে মুখে। হাবিবার বিয়েকে ঘিরে তার দীর্ঘদিনের আবাসস্থল সরকারি শিশু পরিবারেও এখন উৎসেবর আমেজ বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের দীর্ঘদিনের নিবাসী হাবিবা আক্তারের গায়ে হলুদ সন্ধ্যা। তাইতো শিশু পরিবার আজ সেজেছে বর্ণিল সাজে। বাহারি রঙের ঝাড়বাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে শিশু পরিবার প্রাঙ্গণ। উৎসবের আনন্দে মাতোয়ারা শিশু পরিবারের সবাই।
তবে হাবিবা এখন আর অনাথ নয়, তার বাবা-মায়ের ভূমিকা পালন করছেনপুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান ও তার সহধর্মিনী মিসেস ফারহানা রহমান। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগেই পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া আলমের সঙ্গে শুক্রবার হাবিবার বিয়ে।


রাত সাড়ে ৮টার দিকে সরকারি শিশু পরিবারে হাবিবার কপালে প্রথম হলুদ ছুঁয়ে দেন তার বাবার ভূমিকায় থাকা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার)। এরপর পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিনী মিসেস ফারহানা রহমানও মেয়ের গায়ে হলুদ ছুঁয়ে দেন পরম মমতায়। এরপর একে একে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আবু সাইদ সহ আমন্ত্রিত অতিথিরা হাবিবার গায়ে হলুদ ছুঁয়ে দেন। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত হন।
এদিকে হাবিবার বিয়েকে সমাজের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার)। পুলিশ সুপার মহোদয় বলেন, হাবিবার বিয়ে আমাদের সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা হাবিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হাবিবার মতো অন্য কেউ যদি এমন সমস্যায় পড়ে আমরা তার পাশেও দাঁড়ানোর চেষ্টা করব। সূত্র:ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকম "অনাথ হাবিবার গায়ে হলুদ সন্ধ্যা"

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×