এমন ঘন অন্ধকার রাতে বিভোর হয়ে শুনি
আনমনে কি গান যেন আসিছে ভেসে বাতায়নে
সেই শাপলার জলে একরাশ হংস পতঙ্গের ধ্বনি
চলে যায়-আসে, তোমার পদধ্বনি বাজে কানে।
আমার মাটির ফুল শুকায়ে ঝরিছে সন্ধ্যারাগে
খোলা আকাশের নিচে কালো চুল তোমার
ক্ষণিক বাতাসে ওড়ে কত ভাগে
হৃদয় হরষে মন নাচে আমার।
এই দান শেষ হয়ে যায় কখনও ক্লান্ত পথের পাশে
বনের কুসুম ফুলে সলজ্জ হাসিখানি
দেখে-তোমার আগুনভরা সুন্দরের পরশে
আমি ভালবাসিয়াছি-ভালবেসে যাই-ভালবাসি-জানিনা কতখানি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



