
তারপর একদিন আমি দাঁড়ালাম
আনন্দ আর বেদনার উপত্যাকায়
এই উপত্যাকার বুক চিড়ে খর ধারায়
প্রবাহিত হচ্ছে জীবনের নদী।
আনন্দের পাহাড় থেকে গলিত
আনন্দেরা গড়েছে এ নদীর অর্ধেক।
আর বাকী অর্ধেক নেমে এসেছে
উল্টো পাশের দুঃখের পাহাড় গলে।
উপত্যাকার মাথায় দাঁড়িয়ে আমি
চোখ রাখি দলবদ্ধ মানুষের ভীরে
নানা আকৃতির পাত্র হাতে তারা আসে
জীবন-নদী থেকে জীবন-সুধা তুলবে বলে
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




