
ভয়ংকরভাবে ক্ষুধার্ত এক শার্দূল
তার বাঁকানো নখগুলো আরও বাঁকা করে-
আঁচড় কাটে সর্বংসহা ধরিত্রীর গায়ে।
ধরিত্রী ক্ষতবিক্ষত হয় ক্ষুধার্ত আক্রোশে।
ক্ষতস্থান গভীর থেকে গভীরতর হয়-
চকচক করে উঠে মড়াখেকো শকুনের চোখ।
অরণ্য কাঁপানো গর্জনে হয়ত আশাভঙ্গ হয়-
তবু, চোখের মালিক কিছুতেই অধৈর্য নয়
বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




