আবেগের ডাক
এই শোন...........
না থাক আজকে ডাকবো না,বলবো না।
ভয় লাগে যদি কিছু বলে।সেজন্য শুধু তাকিয়ে দেখেছি।
মামা যাবি না??
কই??
স্কুলের সামনে??
হ যামু....চল।
স্কুলের সামনে তাকিয়ে দেখেছি।স্যারের প্রাইভেট এ,প্রাইভেট শেষে দেখেছি। এলাকাতে দাঁড়িয়ে থাকা,ক্রিকেট ব্যাট ফেলে দৌড়ে চল।প্রাইভেট শেষে দুপুরে,গোধূলির সময়,রাত্রে দাড়িয়ে থাকতাম দেখতাম। রিক্সার পিছনে সাইকেল নিয়ে চলা।
এত কিছুর পরও ডাকতে পারিনি,বলতে পারিনি এই শোন.......আআ...মি তোমাক....থাক বলবো না।অন্যদিন।
এভাবে কেটে গেলো অনেক দিন।
এখন আর তার পিছু হাটা হয় না।মনে হয় ভালোই আছে না বলা কথা গুলো না শুনতে পেয়ে। আমিও চেপে রেখেছি আমার বুকে যতন করে। থাক বলেই আর কি হবে,কিছু কিছু কথা না বলাই ভালো।চেপে রাখা কথা যতন করে বুকের মাঝে ধরে রাখাটাই প্রশান্তির। এ ভাবে আর বলাই হয়নি,মনের মধ্যে চেপে শুধু স্বপ্নই দেখোছি।
আর,আর D minor এ সুর তোলার চেষ্টা করেছি।
মনে মনে ডেকেছি.......ডাকটা ছিল...................?
আমি অনেকটা নিরব প্রকৃতির লোক।নিরবে সয়ে যাই,নিরবে কেঁদে যাই,নিরবে হেঁটে যাই,নিরবেই বলে যাই।
আমি জানি আমার আবেগ ভুল ছিল না। আমার স্বপ্ন মিথ্যা ছিল না। শুধু বুকে সাহস ছিল না। যদি আর সামনে না আস। যদি আর দেখতে না পাই। তুমিও যদি ঘৃণার চোখে তাকাও। সেই ভয়............।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


